চোটগ্রস্ত ঋষভ পন্থ দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত, রাখা হয়েছে পর্যবেক্ষণে

মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে শোচনীয় হার হয়েছে ভারতের।

মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে শোচনীয় হার হয়েছে ভারতের। ওই ম্যাচেই মাথায় চোট পাওয়ার জেরে, খেলার দ্বিতীয়ার্ধে দেশের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থের পরিবর্ত নামাতে বাধ্য হয় টিম ইন্ডিয়া। মাথায় চোট পাওয়া ঋষভকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তিনি রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে খেলতে পারবেন না বলে সূত্রের তরফে জানানো হয়েছে।

 পন্থের ২৮

পন্থের ২৮

মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় ক্রিকেট দল। শিখর ধাওয়ানের ৭৪ ও কেএল রাহুলের ৪৭ ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যান খেলায় দাঁত ফোটাতে পারেননি। এই ম্যাচেই ৩৩ বলে ২৮ রান করে আউট হন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋষভ পন্থ।

মাথায় চোট

মাথায় চোট

মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩ বলে ২৮ রান করে আউট হন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋষভ পন্থ। প্যাট কমিন্সের বলে আউট হন তিনি। যে বলে ঋষভ আউট হন, সেই বলে তিনি মাথায় আঘাত পান। কমিন্সের বল তাঁর ব্যাটে ও হেলমেটে লেগে ফিল্ডারের হাতে জমা পড়ে।

কনকাশান পরিবর্ত

কনকাশান পরিবর্ত

মাথায় চোট পাওয়া ঋষভ পন্থ ফিল্ডিং-এ নামানোর ঝুঁকি নেয়নি টিম ইন্ডিয়া। তাঁর পরিবর্তে উইকেটকিপিং করেন কেএল রাহুল। যদিও ম্যাচ একপেশে ভাবে জেতে অস্ট্রেলিয়া।

পর্যবেক্ষণে ঋষভ

পর্যবেক্ষণে ঋষভ

ঋষভ পন্থের চোট গুরুতর নয় বলে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে। তাঁকে আপাতত বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে কেবল পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রাজকোটে নেই পন্থ!

রাজকোটে নেই পন্থ!

বিসিসিআই-র একটা সূত্রের তরফে জানানো হয়েছে, চোটগ্রস্ত ঋষভ পন্থ হয়তো রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে পারবেন না। সেক্ষেত্রে সিরিজের তৃতীয় ম্যাচ তিনি খেলতে পারবেন কিনা, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+