পর পর হারে 'তিনে তিন' রেকর্ডের মুখে দক্ষিণ আফ্রিকা

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০৪ রানে শোচনীয় হার। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে অপ্রত্যাশিত ২১ রানের পরাজয়।

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০৪ রানে শোচনীয় হার। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে অপ্রত্যাশিত ২১ রানের পরাজয়। এমন অবস্থায় ক্রিকেটীয় সুপার পাওয়ার ভারতের বিরুদ্ধে ২০১৯ বিশ্বকাপের তৃতীয় ম্যাচে খেলতে নামার আগে কিছুটা হলেও চাপে প্রোটিয়াসরা। কারণ, এই ম্যাচের ফল তাদের বিরুদ্ধে গেলে বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে রেকর্ড গড়বে দক্ষিণ আফ্রিকা।

পর পর হার, তিনে তিনের রেকর্ডের মুখে দক্ষিণ আফ্রিকা

অথচ টুর্নামেন্ট শুরুর আগে ফাফ ডুপ্লেসি নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট ধরেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু আইপিএলে সাড়া জাগানো ইমরান তাহির, কাগিসো রাবাডা, কুইন্টন ডি কক সম্বলিত প্রোটিয়াস শিবির যে, প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে এভাবে মুখ থুবড়ে পড়বে, তা কিন্তু কেউই আশা করেননি। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগকে প্রায় ক্লাব স্তরে নামিয়ে আনেন বাংলাদেশের ব্যাটসম্য়ানরা। জবাবে ব্যাট করতে নেমেও বাংলাদেশের অখ্যাত বোলিং অ্যাটাকের সামনে বিশেষ সুবিধা করতে পারেননি ফাফ ডুপ্লেসিরা।

এই অবস্থায় ৫ জুন রোস বোলে বিরাট কোহলি নেতৃত্বধীন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই যে খুব একটা সহজ হবে না, তা কিন্তু স্পষ্ট। কিন্তু ২০১৯ বিশ্বকাপে টিকে থাকতে গেলে এই ম্যাচ জেতা যেমন প্রোটিয়াসদের কাছে জরুরি, তেমনই তিনে তিনের কলঙ্কজনক রেকর্ড থেকেও দূরে থাকতে চান ইমরান তাহির, কাগিসো রাবাডা, কুইন্টন ডি ককের দল।

[আরও পড়ুন:বিশ্বকাপের সমস্ত খবর দেখুন একনজরে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+