INDW vs ENGW 3rd T20I: শেষ ম্যাচে সান্তনার জয় হরমনপ্রীতদের, বল হাতে নজর কাড়লেন বঙ্গ কন্যা সাইকা
সিরিজ হাতছাড়া হয়েছিল শনিবারই, রবিবার শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সান্তনার জয় পেল ভারতীয় মহিলা দল। রবিবার শেষ টি ২০ ম্যাচ ছিল ভারতের কাছে হোয়াইট ওয়াশের লজ্জার এড়ানোর। সেই কাজে অন্তত সফল হল হরমনপ্রীত কৌরের দল। শেষ ম্যাচে ইংল্যান্ডের মহিলা দলকে ৫ উইকেটে হারিয়ে জয় পেল ভারতীয় মহিলা ব্রিগেড। তিন ম্যাচের সিরিজ ২-১ ফলে জিতল ইংল্যান্ড। এই ্ম্যাচে ইংল্যান্ড প্রথম একাদশের কয়েকজনকে বিশ্রাম দেয়।

প্রথম দুই ম্যাচে হারায় সিরিজের ফয়শালা আগেই হয়ে গিয়েছিল। কিন্তু নিয়মরক্ষার ম্যাচে এসেই যেন স্বমহিমায় ধরা দিল ভারতীয় মহিলা দল। শুধু থেকে দাপটের সঙ্গে বোলিং শুরু করে ভারতীয় বোলাররা। ০ রানেই ইংল্যান্ডের ওপেনার ব্যুচিয়েরকে ফেরান রেণুকা সিং, ১১ রান করার পর রেণুকার বলেই আরও এক ওপেনার শোফিয়াও সাজঘরে ফিরে যান।
ইংল্যান্ড দলের মিডল অর্ডার ভাঙার দায়িত্ব নেন বঙ্গ কন্যা সাইকা ইশাক। পার্ক সার্কাসের এই মহিলা ক্রিকেটার ৪ ওভার বল করে ২২ রানে তিন উইকেট নিলেন। প্রথমে ক্যাপসিকে ফেরালেন সাত রানে। এরপর ক্রমশ উইকেটে সেট হওয়া অ্যামি জোনসকে আউট করলেন ২৫ রানে। সাইকার তৃতীয় শিকার গিবসন। বঙ্গ কন্যার বোলিং দাপটে ধস নামল ইংল্যান্ডের মহিলা দলের মিডল অর্ডারে।
ভারতীয় দলের হয়ে শ্রেয়াঙ্কা পাটিলও তিন উইকেট নেন। এই দুই ক্রিকেটারের চলতি সিরিজে অভিষেক হল। দুই জনেই বল হাতে থিঙ্ক ট্যাঙ্কের নজর কাড়লেন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক নাইট। তাঁর অর্ধশতরানের সৌজন্যে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৬ রান তুলল ইংল্যান্ড। ১ ওভার বল করলেও এই ম্যাচে কোনও উইকেট পেলেন না তিতাস সাধু।
১২৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই শেফালি ভার্মার উইকেট হারায় ভারত। কিন্তু এই ম্যাচে চেনা মেজাজেই দেখা গেল স্মৃতি মান্ধানাকে। ৪৮ বলে তাঁর ৪৮ রানের ইনিংস সাজানো ছিল পাঁচটি চার এবং দুটি ছক্কা দিয়ে। তাঁর ব্যাটেই জয়ের ভিত গড়ে উঠে। জেমিমা ২৯ এবং দীপ্তি শর্মা ১২ রান করে আউট হন।
WPL 2024: মহিলা প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স জাতীয় দলে সুযোগ পাওয়াই পাখির চোখ কাশ্বী গৌতমের
রিচা ঘোষও দুই রানের বেশি করতে পারেননি। তবে পাঁচ উইকেট হারালেও ১৯ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় মহিলা দল। ম্যাচের সেরা হন শ্রেয়াঙ্কা পাটিল।এই সিরিজে প্রাপ্তি সাইকা ইশাক এবং শ্রেয়াঙ্কার পারফরম্যান্সই। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications