করোনা ভাইরাসের জন্য স্থগিত ক্রিকেট বিশ্বকাপ, বিস্তারিত জেনে নিন

করোনা ভাইরাসের জন্য স্থগিত ক্রিকেট বিশ্বকাপ, বিস্তারিত জেনে নিন

মারণ করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে গেল আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ। তবে তা বহু চর্চিত টি-টোয়েন্টি নয়, নেহাতই ইন্ডোর ক্রিকেট বিশ্বকাপ। জানিয়ে দেওয়া হয়েছে, আগামী বছর হবে এই টুর্নামেন্ট।

মারণ করোনা ভাইরাস

মারণ করোনা ভাইরাস

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে আড়াই লক্ষেরও বেশি মানুষের। অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় সাত হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় একশো জনের। মারণ ভাইরাসের থাবা পড়েছে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সহ সব ক্রিকেট খেলিয়ে দেশে।

লকডাউন

লকডাউন

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় বিশ্বের সব দেশেই লকডাউন জারি করা হয়েছে। অস্ট্রেলিয়ায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্র অক্টোবরে সেই দেশে কোনও ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা যে কার্যত অসম্ভব, তা বলাই বাহুল্য।

ইন্ডোর ক্রিকেট বিশ্বকাপ

ইন্ডোর ক্রিকেট বিশ্বকাপ

অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই মাসের ১০ তারিখ থেকে ক্যাঙারুর দেশেই শুরু হওয়ার কথা ছিল ১১তম ইন্ডোর ক্রিকেট বিশ্বকাপও। মেলবোর্নে ১৭ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিল এই টুর্নামেন্ট। কিন্তু করোনা ভাইরাসের জেরে এই বিশ্বকাপ এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে।

১৯৯৫ সালে শুরু

১৯৯৫ সালে শুরু

১৯৯৫ সালে প্রথম শুরু হয়েছিল ইন্ডোর ক্রিকেট বিশ্বকাপ। ১৬-১৬ ওভারের ম্যাচে দুই দলে আট জন করে ক্রিকেটার খেলেন। আউটডোরের থেকে এই ক্রিকেটের ফর্ম্যাট এবং নিয়ম সম্পূর্ণ আলাদা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+