ইন্দোনেশিয়া মাস্টার্স থেকে ছিটকে গেলেন শ্রীকান্ত-সানিয়া, এগোলেন পি ভি সিন্ধু

ইন্দোনেশিয়া ওপেনে এদিন দ্বিতীয় রাউন্ডে উঠলেন পি ভি সিন্ধু। তবে প্রথম রাউন্ডে সিন্ধুর জয় অবশ্য সহজে আসেনি। জাপানের ওহোরির বিরুদ্ধে বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধুকে ঘাম ঝড়িয়ে ম্যাচ জিততে হয়েছে।

বছর শুরুর টুর্নামেন্টে শুরুতেই বিদায় কিদাম্বী শ্রীকান্তের। ইন্দোনেশিয়া মাস্টার্স ৫০০ টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন শ্রীকান্ত।

ইন্দোনেশিয়া মাস্টার্স থেকে ছিটকে গেলেন শ্রীকান্ত-সানিয়া, এগোলেন পি ভি সিন্ধু

বুধবার টুর্নামেন্টের অন্যতম ফেভারিট শেসার হিরেন রুস্তাভিটোর কাছে হারলেন শ্রীকান্ত। রুস্তাভিতো এক ঘন্টা ৩ মিনিটের লড়াই শেষে বিশ্বের ১২ নম্বর ভারতের কিদাম্বীর বিরুদ্ধে ২১-১৮, ১২-২১, ১৪-২১ ব্যবধানে ম্যাচ জিতে নেয়।

এই নিয়ে টানা দ্বিতীয়বার কোনও টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন শ্রীকান্ত। এর আগে মালয়েশিয়া মাস্টার্সের প্রথম রাউন্ড থেকে শ্রীকান্ত বিদায় নেন। শ্রীকান্তের পাশাপাশি এদিন সাই প্রণীতও টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন।

অন্যদিকে ইন্দোনেশিয়া মাস্টার্সে এদিন দ্বিতীয় রাউন্ডে উঠলেন পি ভি সিন্ধু। তবে প্রথম রাউন্ডে সিন্ধুর জয় অবশ্য সহজে আসেনি। জাপানের ওহোরির বিরুদ্ধে বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধুকে ঘাম ঝড়িয়ে ম্যাচ জিততে হয়েছে। ওহোরির বিরুদ্ধে সিন্ধুর পক্ষে ম্যাচের ফল ১৪-২১, ২১-১৫, ২১-১১।

অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন সাইনা নেহওয়াল প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন। জাাপনের প্রতিদ্বন্দ্বী সায়াকা তাকাহাশিরে বিরুদ্ধে সানিয়া ২১-১৯, ১৩-২১, ৫-২১ ব্যবধানে হেরে বসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+