ওয়ান ডে-তে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা, ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে কোন কোন ক্রিকেটার
ওয়ান ডে-তে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা, ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে কোন কোন ক্রিকেটার
জুলাইয়ে শ্রীলঙ্কায় ক্রিকেট খেলবে ভারতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যে দুটি ওয়ান ডে ম্যাচ খেলা হবে। বিরাট কোহলি, রোহিত শর্মারা অনুপস্থিত থাকলেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে মুখোমুখি সাক্ষাতে দুই দলের সেরা ব্যক্তিগত পারফরম্যান্সগুলি দেখে নেওয়া যাক।

সবচেয়ে বেশি রান
ভারত ও শ্রীলঙ্কার মধ্যে মুখোমুখি ওয়ান ডে যুদ্ধে সবচেয়ে বেশি রান রয়েছে সচিন তেন্ডুলকরের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৪টি ওয়ান ডে ম্যাচ খেলে ৩১১৩ রান করেছেন মাস্টার ব্লাস্টার। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সনৎ জয়সূর্য। শ্রীলঙ্কার জার্সিতে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে-তে ৮৯টি ম্যাচ খেলে ২৮৯৯ রান করেছেন।

এক ইনিংসে সবচেয়ে বেশি রান
ভারতীয়দের মধ্যে ওয়ান ডে-র এক ইনিংসে সবচেয়ে বেশি রান রয়েছে ভারতের রোহিত শর্মার। ইডেন গার্ডেন্সে ১৭৩ বলে ২৬৪ রানের অতিমানবিক ইনিংস খেলেছিলেন হিটম্যান। দ্বীপরাষ্ট্রের দলের বিরুদ্ধে ওয়ান ডে-তে আরও একটি দ্বিশতরান হাঁকিয়েছেন রোহিত। মোহালিতে ১৫৩ বলে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন টিম ইন্ডিয়ার ওপেনার। শ্রীলঙ্কার জার্সিতে ভারতের হয়ে ওয়ান ডে-র এক ইনিংসে ১৬১ বলে ১৮৯ রানের ইনিস খেলেছিলেন সনৎ জয়সূর্য।

সর্বাধিক উইকেট
ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান ডে মোকাবিলায় সবচেয়ে বেশি উইকেট রয়েছে কিংবদন্তি মুথাইয়া মুরলীধরনের। ৬৩টি ম্যাচ খেলে ৭৪টি উইকেট নিয়েছেন মুরলী। ওয়ান ডে-র এক ম্যাচে পাাঁচ ও তার বেশি উইকেট এক নিয়েছেন প্রাক্তন অফ স্পিনার। ভারতের জার্সিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে-তে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন জাহির খান। ৪৮টি ম্যাচ খেলে ৬৬ উইকেট নিয়েছেন প্রাক্তন বাঁ-হাতি ফাস্ট বোলার।

সেরা বোলিং স্পেল
ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে ওয়ান ডে লড়াইয়ে সেরা বোলিং স্পেল রয়েছে মুথাইয়া মুরলীধরনের নামে। ভারতের বিরুদ্ধে এক ৫০ ওভারের ম্যাচে ১০ ওভার বল করে ৩০ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন মুরলী। ভারতের জার্সিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেরা বোলিং স্পেল রয়েছে আশিস নেহেরার। ১০ ওভার বল করে ৫৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন বাঁ-হাতি ফাস্ট বোলার।












Click it and Unblock the Notifications