India's Victory Parade: ভারতের ভিকট্রি প্যারেডে দেরি, বৃষ্টি মাথায় অপেক্ষায় ভক্তরা, 'ওয়াটার স্যালুট' রোহিতদের

India's Victory Parade: টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের জন্য় ভিকট্রি প্যারেডের আয়োজন করা হয়েছে মুম্বইয়ে। যদিও নির্ধারিত সময়ে তা শুরু করা যায়নি।

মেরিন ড্রাইভ থেকে মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম অবধি ভিকট্রি প্যারেড হওয়ার কথা। বৃষ্টি মাথায় করেই রাস্তা থেকে স্টেডিয়াম, অপেক্ষায় ভক্তরা।

India s Victory Parade

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল, বিকেল পাঁচটা থেকে ভিকট্রি প্যারেড শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে সন্ধ্যা ৭টা অবধি। যদিও পাঁচটার সময় মুম্বইয়ে পৌঁছতেই পারেননি রোহিতরা। দিল্লি থেকে ভারতীয় দলের বিমান ছেড়েছিল বিকেল ৩টে ৪২ মিনিটে।

ভিস্তারার ইউকে ১৮৪৫ বিমানটি অবশ্য নির্ধারিত সময়ে ছেড়ে সঠিক সময়েই মুম্বইয়ে পৌঁছেছে। বিকেল ৫টা ২৮ মিনিট বিমানটি অবতরণ করেছে মুম্বইয়ে। বিমানটা অবতরণের পর গ্রাউন্ড অফিসিয়ালরা বিমানটিতে থাকা ভারতীয় দলকে ওয়াটার স্যালুট জানায়।

দমকলের দুটি গাড়ি থেকে জল নিক্ষেপ করা হয় বিমানটির উপর। তিনটি হলুদ রঙের গাড়ি কিছুক্ষণ বিমানটির সামনে থেকে পথনির্দেশ করে। সেই গাড়িগুলির একটিতে জাতীয় দলের পতাকা লাগানো ছিল। বিমানবন্দরে টি২০ বিশ্বকাপজয়ীদের স্বাগত জানাতে ছিল উপচে পড়া ভিড়।

জানা যাচ্ছে, টিমবাসে করে ভারতীয় দলকে মুম্বইয়ের হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। সকাল থেকে মেরিন ড্রাইভে তিল ধারণের জায়গা নেই। সকলেই টি২০ বিশ্বকাপজয়ীদের বরণে প্রস্তুত। রাস্তার দুই ধারে কয়েক হাজার মানুষ রয়েছেন সকাল থেকেই।

জনজমাগম এতটাই হয়েছে যে, যে বিশেষভাবে সজ্জিত হুডখোলা বাসে থাকবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা সেটাও আটতে পড়ে একটা সময়। পুলিশ কোনওক্রমে বাসটিকে মেরিন ড্রাইভে যথাস্থানে পৌঁছে দেওয়ার উদ্যোগ নয়। এ ছাড়া একটি অ্যাম্বুল্যান্সও চলে এসেছিল মেরিন ড্রাইভে। ক্রিকেটপ্রেমীরা নিজেরাই সেটি যাওয়ার রাস্তা করে দেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা। মাঝে বৃষ্টিও হয়েছে। তবে তাতে দমেননি ভক্তরা। রীতিমতো উৎসবের আবহ। অপেক্ষা ভিকট্রি প্যারেড শুরুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+