U19 World Cup: যুব বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স, টিম ইন্ডিয়ায় সুযোগ পেতে পারেন এই পাঁচ ক্রিকেটার

ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকেছে ভারতীয় দলের। কিন্তু গোটা টুর্নামেন্টে ফাইনাল ছাড়া কোনও ম্যাচে হারেননি ভারত। ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে নজর কেড়েছেন একাধিক ক্রিকেটার। অনূর্ধ্ব ১৯ দলই ভারতীয় দলের সাপ্লাই লাইন। অতীত যুব বিশ্বকাপ থেকেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা থেকে শুভমান গিলরা।

২০২৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলেও ছি‌ল একাধিক প্রতিভাবান তরুণ। যারা যুব বিশ্বকাপের মঞ্চ থেকেই নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। বিশ্বকাপের রানার্স আপ দলের কোন ক্রিকেটাররা আগামী দিনে সিনিয়ার দলে সুযোগ পেতে পারেন? বিশ্বকাপে পারফরম্যান্সের নিরিখে এই প্রতিবেদনে তুলে ধরা হল তাঁদের নাম।

U19 World Cup

তালিকায় প্রথম নাম থাকবে অধিনায়ক উদয় সাহারানের। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় প্রথমেই রয়েছে তাঁর নাম। টুর্নামেন্টে মোট ৩৯৭ রান করেছেন। এরমধ্যে রয়েছে একটি শতরান ও তিনটি অর্ধশতরান। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর ম্যাচ জেতানোর ইনিংস সকলের প্রশংসা কুড়িয়েছিল। ফলে আগামী দিনে সিনিয়ার দলের নির্বাচকদের নজর থাকবে উদয়ের দিকে।

তালিকায় দ্বিতীয় নাম মুশির খান। সরফরাজ খানের ভাই মুশির ব্যাট হাতে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। বিশ্বকাপে ব্যাট হাতে মুশির করেছেন ৩৬০ রান। প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। ব্যাট হাতে তাঁর গড় ৬০। দাদা সরফরাজের জাতীয় দলের দরজা খুলতে অনেক সময় লেগেছি্‌ল। কিন্তু ভাই মুশির কিন্তু এখন থেকে দরজায় কড়া নাড়া শুরু করে দিলেন।

এই তালিকায় নাম থাকবে সচিন ধাসের। মাস্টার ব্লাস্টারের সঙ্গে তাঁর নামের মিল আছে। যুব বিশ্বকাপে ব্যাট হাতে ৩০৩ রান করেছেন।গড় ৬০। এৱমধ্যে একটি শতরান ও একটি হাফ সেঞ্চুরি আছে। সেমিফাইনালে প্রোটিয়াদের বিরুদ্ধে তাঁর ৯৬ রানের ইনিংস টুর্নামেন্টের অন্যতম স্মরণীয়।ব্যাটার আদর্শ সিংও নজর কাড়া পারফরম্যান্স করেছেন।বাংলাদেশের বিরুদ্ধে ৭৬ রানের ইনিংস খেলে মন জিতে নেন।

বোলারদের মধ্যে নজর কেড়েছেন সাউমি পাণ্ডে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একটি সংস্করণে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট ‌নেওয়ার কৃতিত্ব এখন সাউমির দখলে।বিশ্বকাপে মোট ১৮ উইকেট ‌নিয়েছেন ভারতীয় এই স্পিনার। টুর্নামেন্টের শুরু থেকেই বল হাতে ধারাবাহিক ভাবে ভালো পাৱফরম্যান্স করছেন সাউমি। ফলে রেকর্ড বুকেও নাম তুলে রাখলেন ভারতীয় এই বোলার।

২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় বোলার রবি বিষ্ণোই গোটা টুর্নামেন্টে ১৭টি উইকেট নিয়েছিলেন। সেটাই ছি‌ল যুব বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন সাউমি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+