India's T20I Squad: ভারতের টি ২০ দলে হার্দিকের ডেপুটি সূর্য, যশস্বী ও তিলক সুযোগ পেলেন ক্যারিবিয়ান সফরে

India's T20I Squad: ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের টেস্ট ও একদিনের আন্তর্জাতিক দল
ঘোষণ হয়ে গিয়েছিল আগেই। অজিত আগরকরকে বিসিসিআই নির্বাচক প্রধান করে গতকাল। আজই ঘোষণা করে দেওয়া হলো টি ২০ দল।

আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের জেরে ভারতের টি ২০ দলেও জায়গা পেলেন যশস্বী জয়সওয়াল। সেই সঙ্গে তিলক বর্মাকেও সুযোগ দেওয়া হয়েছে। অবশ্য রিঙ্কু সিংকে জাতীয় দলে ডাক পাওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে।

যশস্বী জয়সওয়াল তিলক বর্মা

রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিনিয়রদের রাখা হয়নি টি ২০ দলে। হার্দিক পাণ্ডিয়াই পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে নেতৃত্ব দেবেন। সহ অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত তিনটি টি ২০ খেলবে ওয়েস্ট ইন্ডিজে, দুটি টি ২০ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

যশস্বী রোহিত

গত বছর টি ২০ বিশ্বকাপের পর থেকে দেশের হয়ে টি ২০ খেলছেন না রোহিত শর্মা, বিরাট কোহলি। আইপিএলের পর এটিই ভারতের টি ২০ সিরিজ। আইপিএলে বিরাট কোহলি দারুণ ফর্মে ছিলেন। কিন্তু তাঁদের টি ২০ দলে রাখলেন না নির্বাচকরা। ফলে স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করল, তাহলে কি আগামী বছর টি ২০ বিশ্বকাপেও তাঁরা খেলবেন না?

যশস্বী আইপিএল শতরান

ওপেনিংয়ে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন যশস্বী জয়সওয়াল। এবারের আইপিএলে ১টি শতরান ও ৫টি অর্ধশতরান-সহ রাজস্থান রয়্যালসের যশস্বী ১৪ ম্যাচে ৬২৫ রান করেন। ব্যাটিং গড় ৪৮.০৭, স্ট্রাইক রেট ১৬৩-র বেশি। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনি ছিলেন পাঁচে।

তিলক বর্মা

তিলক বর্মাও মিডল অর্ডারে কার্যকরী ভূমিকা নিতে পারেন। টি ২০ ক্রিকেটে তাঁর গড় প্রায় ৪০, স্ট্রাইক রেট ১৪২.৫৪। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এবারের আইপিএলে তিলক ১১ ম্যাচে ৩৪৩ রান করেন। গড় ৪২.৮৭, স্ট্রাইক রেট ১৬৪.১১। সর্বাধিক স্কোর ছিল অপরাজিত ৮৪।

তবে কেকেআরের হয়ে বিধ্বংসী ব্যাটিং করা রিঙ্কু সিংকে ক্যারিবিয়ান সফরের দলে রাখেনি অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচকমণ্ডলী। ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি ২০ হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট আকাদেমিতে, অগাস্টের ৩ তারিখ। এরপর ৬ ও ৮ অগাস্ট গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও তৃতীয় টি ২০ আন্তর্জাতিক।

বিরাট কোহলি

রোহিত, বিরাটদের পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজদেরও ক্যারিবিয়ান সফরের টি ২০ দলে রাখা হয়নি। অগাস্টের ১২ ও ১৩ তারিখ ফ্লোরিডার লডারহিলে সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে হবে সিরিজের শেষ দুটি টি ২০ আন্তর্জাতিক। সব ম্যাচই ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে বলে জানিয়েছে বিসিসিআই।

ভারতের টি ২০ দল- ঈশান কিষাণ (উইকেটকিপার), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান, মুকেশ কুমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+