T20 World Cup: আইপিএলের মধ্যেই হবে বিশ্বকাপের দল ঘোষণা, বড় আপডেট দিল বিসিসিআই

আইপিএলে পর্ব মিটলেই শুরু হবে টি২০ বিশ্বকাপ। চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। চলতি বছরের ১-২৯ জুন হবে এই টুর্নামেন্ট।

কবে হবে ভারতীয় দল ঘোষণা, এই নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। নির্বাচকদের নদজর রয়েছে আইপিএলের দিকে। রোহিত শর্মাকে অধিনায়ক ঘোষিত করা হলেও বাকী দলে কারা থাকছেন এটাই এখন সবথেকে দামী প্রশ্ন। বিরাট কোহলি কি দলে থাকবেন? এটাও ‌নিয়েও চর্চা শুরু হয়েছে। শনিবার বিশ্বকাপে দল নির্বাচন নিয়ে পাওয়া গেল বিরাট আপডেট।

T20 World Cup

আইপিএল চলাকা‌লীন এপ্রি‌ল মাসের শেষেই ঘোষিত হবে টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, 'এপ্রিলের শেষ সপ্তাহের কোনও একটা দিন ভারতের দল ঘোষণা হবে।
আইপিএলের প্রথমার্ধ তখন শেষ হয়ে যাবে। যারা দলে ঢোকার দৌড়ে রয়েছে তাদের ফর্ম এবং ফিটনেস সম্পর্কে একটা ধারনা পেয়ে যাবেন জাতীয় নির্বাচকেরা।'

আইপিএলের সময় ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে বিশেষ নজর থাকবে। সেই দিক থেকে দেখতে হলে বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থের মতো একাধিক ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হবে এপ্রিলের শেষে। সবচেয়ে বেশি লড়াই হতে পারে কিপার ব্যাটার পজিশন। একটি পদের জন্য অনের দাবিদার। রাহু‌ল, জীতেশ শর্মা, ধ্রুব জুরেলের সঙ্গে লড়াইয়ে নিজের নামটা ভাসিয়ে রেখেছেন সঞ্জুও।

১লা মে-র মধ্যে সব দলকেই তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হবে। ২৫শে মে-র মধ্যে দলগুলি তাঁদের স্কোয়াডে পরিবর্তন করতে পারবে। এরপর চোট বা অন্য কোনও সমস্যার কারণে দলে পরিবর্তন করতে হলে আইসিসির অনুমোদন নিতে হবে। দলগুলি ভেন্যু পৌঁছানোর উপর নির্ভর করছে কতগুলি করে প্রস্তুতি ম্যাচ তাঁরা খেলতে পারবেন।

আসন্ন টি২০ বিশ্বকাপে ৫ দলের চারটি গ্রুপ থাকতে চলেছে। প্রতি গ্রুপের পাঁচ দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সেরা দুই দল জায়গা করে নেবে একটি সুপার এইট পর্বে। সেখান থেকে বেছে নেওয়া হবে সেমিফাইনালিস্ট।

টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত মোট চারটি ম্যাচ খেলবে।৫ জুন নিউ ইয়র্কে প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। ৯ জুন নিউ ইয়র্কেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে তারা। ভারতের তৃতীয় ম্যাচ আয়োজক দেশ আমেরিকার বিরুদ্ধে। ১২ জুন সেই খেলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+