ICC WTC: ভারত কি পারবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার হ্যাটট্রিক করতে? সামনে কোন সমীকরণ?
ICC WTC: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দু-বার ফাইনাল খেলেছে ভারত। প্রথমবার নিউজিল্যান্ড এবং গত বছর অস্ট্রেলিয়ার কাছে হারার ফলে খেতাব দখল করতে পারেনি।
আগামী জুনে ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পয়েন্ট তালিকায় ভারত রয়েছে শীর্ষে। সামনে ভারতের ১০টি টেস্ট রয়েছে। যার মধ্যে দুটি সিরিজ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।

ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। দক্ষিণ আফ্রিকায় সিরিজ ১-১ ড্র রাখে। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। ফলে ভারতের সাফল্যের হার শতকরা ৬৮.৫২ শতাশ।
অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টের সিরিজের ফলের উপর অনেকটাই নির্ভর করবে ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা। পয়েন্ট তালিকার শীর্ষে কারা থাকবে তা নির্ধারণ করে দেবে ওই সিরিজ। ১০টি টেস্টের মধ্যে সাতটিতে জিতলে ভারতের সাফল্যের বর্তমান হার বজায় থাকবে বলে উল্লেখ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিবেদনে।
ভারত যদি দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে ২টি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটিতে জেতে তাহলে সেই লক্ষ্য পূরণ করা অসম্ভব নয়। বিগত দুটি সফরে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছে ভারত। ফলে এবার সেই নিরিখে হ্যাটট্রিক করলেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার হ্য়াটট্রিকও সেরে ফেলবেন রোহিত শর্মারা।
তবে এমনও মনে করা হচ্ছে, সাফল্যের হার ৬০-এর উপর রাখলেই ভারতের পক্ষে ফাইনাল খেলা সহজ হয়ে যাবে। ৯ টেস্টে ৬টি জয়, ২টি ড্র ও ১টি পরাজয়ের ফলে ভারতের ঝুলিতে রয়েছে ৭৪ পয়েন্ট। বাকি ১০টি টেস্ট থেকে ৬৩ পয়েন্ট আদায় করলে ভারতের পথ সহজ হয়ে যাবে।
ভারতের পার্সেন্টেজ বা সাফল্যের হার ৬০ শতাংশের উপর রাখতে গেলে ১০টি টেস্টের অন্তত ৫টিতে জিততে হবে। পাঁচটি জয়ের সঙ্গে একটি ড্র হলেই সেটা সম্ভব। ভারত যদি ৬টি টেস্ট জেতে তাহলে সাফল্যের হার থাকবে ৬৪.০৩ শতাংশে।
অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের হাতে রয়েছে ৭টি টেস্ট। অস্ট্রেলিয়া আর ৪৭ পয়েন্ট আদায় করলেই তাদের সাফল্যের হার থাকবে ৬০-এর উপর। এ জন্য তাদের দরকার চারটি জয় অথবা তিনটি জয় ও একটি ড্র। অস্ট্রেলিয়া তাকিয়ে রয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব দখলে রাখতে।
নিউজিল্যান্ডের সাফল্যের হার ৫০ শতাংশ। তা আরও ভালো করার সুযোগ ছিল। কিন্তু গ্রেটার নয়ডায় আজও বৃষ্টিতে ধুয়ে গিয়েছে নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্টের চতুর্থ দিনের খেলা। টসই হয়নি। নিউজিল্যান্ড ৮টির মধ্যে পাঁচটি টেস্ট খেলবে এশিয়ায়। ৬০ শতাংশের উপর সাফল্যের হার নিয়ে যেতে তাদের ৬টি টেস্ট জিততে হবে অথবা পাঁচটি জয় ও একটি ড্র দরকার।












Click it and Unblock the Notifications