India's NatWest Win: সচিন-সৌরভ তুলে ধরলেন ড্রেসিংরুমের মেজাজ, ন্যাটওয়েস্ট জয়ের সুখস্মৃতিতে ডুব যুবরাজ-কাইফের
India's Natwest Win: ২০০২ সালে আজকের দিনেই লর্ডসে ইতিহাস গড়েছিল ভারত। ৩২৬ রানের টার্গেট তাড়া করতে নেমে তিন বল বাকি থাকতে এসেছিল ২ উইকেটে রুদ্ধশ্বাস জয়।
যুবরাজ সিং-মহম্মদ কাইফের জুটিই গড়েছিল ফারাক। সকলের মনে গেঁথে রয়েছে লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানো। তবে এর বাইরেও রয়েছে অনেক টুকরো ছবি। সচিন তেন্ডুলকর, সৌরভের নানা সাক্ষাৎকারে তা জানা গিয়েছে।

সৌরভ বলেছেন, ইংল্যান্ড ৩২৫ রান তুলে ফেলায় হতাশ লাগছিল যে ফের তিনশোর উপর রান উঠে গেল! ২৭০-২৮০ আর তিনশোর মধ্যে ফারাক। ড্রেসিরুমে তো কোচ জন রাইটের সঙ্গে কথা কাটাকাটিও হলো। একে অপরকে বললাম আর কথাই বলব না। ম্যাচের শেষে জন গিয়ে সৌরভকে বলেছিলেন, আমরা পেরেছি। তখনও সৌরভ বলেন, কথা বলতে চাই না।
যদিও জনের সঙ্গে তাঁর সম্পর্ক খুব নিবিড়, অটুট বন্ধুত্ব। সচিনও এক সাক্ষাৎকারে বলেন, জন উদভ্রান্তের মতো ঘুরছিলেন। আমরা ভেঙে পড়িনি। সকলেই চার্জড আপ ছিলেন। সচেতন ছিলেন নিজেদের দায়িত্ব পালন সম্পর্কে। ঝোড়গতিতে রান উঠছিল। প্রথম উইকেট পড়ল ১৪.৩ ওভারে ১০৬ রানে।
#Throwback to this memorable day when we ensured our tricolour flies high with pride 🇮🇳
— Yuvraj Singh (@YUVSTRONG12) July 13, 2023
This encounter should have been called NaTEST instead of Natwest coz it “tested” us at so many levels! 🤪😅
The victory won’t have been possible without the efforts of all teammates,… pic.twitter.com/b7rrc1DlPQ
সৌরভের কথায়, লর্ডসের লাঞ্চ খুব ভালো। সকলেই খেতে চলে গিয়েছিলেন। আমি ব্যাটিংয়ের আগে স্যুপ চেয়ে নিই। ব্যাট করতে যাওয়ার সময় বীরেন্দ্র শেহওয়াগকে বলি, ১৫ ওভারে ১০০ তুলতে হবে। তারপর দেখা যাবে কী হয়। বীরু যেভাবে অভিনব, কিন্তু ঝুঁকিপূর্ণ শট খেলছিলেন তাতে তাঁকে ঝুঁকি নিতে বারণ করেন সৌরভ। কিন্তু সম্মতি দিয়েও সে কথা মানেননি বীরু।
এরপর সৌরভ তাঁকে স্বাধীনভাবেই খেলতে দেন। দলের ১০৬ রানের মাথায় সৌরভ ও ১১৪ রানের মাথায় শেহওয়াগ আউট হন। সৌরভ করেছিলেন ৪৩ বলে ৬০, শেহওয়াগ ৪৯ বলে ৪৫। সৌরভ মজা করে বলেন, আমার জার্সি ওড়ানোই লোকে মনে রেখেছে। তার আগে ১৫ ওভার ব্যাটিংয়ের কথা অনেকেরই খেয়াল নেই!
Went home to Allahabad and caught Natwest rerun with parents. Maa's words: "Final live to nahi dekh paye, but Allah ka karam ki hazaar baar ye match dekha TV pe". Papa is so happy to see Dada at Lord's balcony.#NatwestFinal #throwback pic.twitter.com/IhbLDeqJ2V
— Mohammad Kaif (@MohammadKaif) July 13, 2023
২ উইকেটে ১১৪ থেকে হঠাৎই ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৪৬। সৌরভ তখন ভেবেছিলেন, এবারও বোধ হয় ফাইনালে হারতে হবে। কিন্তু তখন দুই তরুণ জুটি বেঁধেছেন। যুবরাজ সিং ও মহম্মদ কাইফ। তাঁদের পার্টনারশিপ এগোতে দেখে ড্রেসিংরুম ফের নড়েচড়ে বসল। ১২১ রানের পার্টনারশিপ গড়েন যুবরাজ ও কাইফ।
ততক্ষণ সচিন সকলকে বলেছেন, যে যে জায়গায় আছেন সেখানেই বসে থাকতে। সচিন নিজে খাচ্ছিলেন বাদাম আর ড্রাই ফ্রুটস। সেটাই চালিয়ে যেতে থাকেন। সচিন পরে মজা করে বলেন, ভেবে দেখুন কত বাদাম আর ড্রাই ফ্রুটস খেয়েছিলাম সেদিন। ৬৩ বলে ৬৯ রান করে যুবরাজ সিং আউট হয়েছিলেন।

যুবি ফেরার পর দায়িত্ব নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন কাইফ। ৭৫ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন। যুবরাজ বলেন, দাদা খালি গলার তাবিজগুলি ধরে ঈশ্বরকে ডাকছিলেন। জেতার পর জার্সি ঘোরানো। কাইফ সম্প্রতি বাবা-মায়ের সঙ্গে বসে দেখেছেন সেই ঐতিহাসিক ম্যাচ। যুবরাজও শেয়ার করেছেন বিশেষ পোস্ট।
সচিন বলেন, আমরা সকলে খুব আনন্দ করেছিলাম। ম্যাচের শেষে যুবরাজ ও কাইফ আমার কাছে এসে জানতে চান, জিতলেও আরও কীভাবে উন্নতি করতে পারব? সচিন তাঁদের বলেন, দেশকে জিতিয়েছো। এভাবে খেলা চালিয়ে গেলে সেটাই যথেষ্ট।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications