রায়পুর ওডিআইয়ের ফাঁকেই উন্মোচিত টি২০ বিশ্বকাপের ভারতীয় দলের জার্সি, হাজির রোহিত ও তিলক
রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উন্মোচিত হলো ভারতীয় দলের টি২০ বিশ্বকাপের জার্সি। ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওডিআই চলার ফাঁকেই।
এই ম্যাচ চলাকালীনই এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য ভারতের দলও ঘোষণা করা হয়েছে। মনে করা হচ্ছে, যে দল গড়া হয়েছে টি২০ বিশ্বকাপের দলেও তাতে খুব বেশি পরিবর্তন আসবে না।

এবারের টি২০ বিশ্বকাপে ভারত নামবে খেতাব ধরে রাখার লড়াইয়ে। রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপ জিতেছিল। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপের জন্য রোহিতকে টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে আইসিসি।
ভারতের টি২০ বিশ্বকাপের জার্সি প্রকাশ অনুষ্ঠানে রোহিত ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় টি২০ দলের সদস্য তিলক বর্মা। ছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও।
দশম টি২০ বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার আটটি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভারত গ্রুপ 'এ'-তে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং নামিবিয়ার সঙ্গে রয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে ভারত নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে।












Click it and Unblock the Notifications