অস্ট্রেলিয়ায় হারলেও ভারত খেলতে পারে ICC WTC ফাইনাল, রোহিতদের সামনে কেমন সমীকরণ?

ICC WTC: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ফাইনালেই খেলেছে ভারত। ২০২১ সালে ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল। গত বছর অস্ট্রেলিয়ার কাছে।

ফের আগামী বছরের জুনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। কিন্তু নিউজিল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়া ভারত ফাইনাল খেলার হ্যাটট্রিক করতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

ICC WTC ICC WTC

ভারত যদি নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারতো তাহলে অস্ট্রেলিয়া যাওয়ার আগেই নিশ্চিত হয়ে যেত তৃতীয়বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার ছাড়পত্র। এমনকী ২-১ ব্যবধানে জিতলেও রোহিতদের কাজটা সহজ হয়ে যেত। কিন্তু কিউয়িদের কাছে হেরে ভারত পয়েন্ট তালিকার দুইয়ে নেমে এসেছে।

অন্য সিরিজগুলির ফলাফলের দিকে না তাকিয়ে সরাসরি লর্ডসে ফাইনাল খেলার ছাড়পত্র পেতে অস্ট্রেলিয়ায় ভারতকে পাঁচ টেস্টের সিরিজের চারটি টেস্ট জিততে হবে। তবে স্বাভাবিকভাবেই সেই কাজটা সহজ হবে না। বিগত দুটি অস্ট্রেলিয়া সফরে ভারত টেস্ট সিরিজ জিতলেও ৪-০ ফলাফল নিশ্চিত করা সহজ নয়।

ভারতীয় দলের ব্যাটিং বিভাগ দেশের মাটিতে টেস্ট সিরিজে যে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে সেটাই চিন্তা বাড়াচ্ছে। তার উপর রোহিত শর্মা সব টেস্টে খেলতে পারবেন না। দুটি টেস্টে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মহম্মদ শামির অভিজ্ঞতাও বোলিং বিভাগে অনুভূত হবে।

ফাইনালে উঠে খেতাব দখলে রাখার লক্ষ্যে অজিরাও দেশের মাটিতে ভারতকে ছেড়ে কথা বলবে না। ভারত যদি চারটি টেস্টে জিতে একটি ড্র করতে পারে তাহলে ফাইনালে চলে যেতে পারবে। সেটা হলে পয়েন্টের শতাংশ বা সাফল্যের হার ভারতের ক্ষেত্রে হবে ৬৫.৭৯ শতাংশ।

নিউজিল্যান্ড যদি দেশের মাটিতে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারায় তাহলে কিউয়িদের সাফল্যের হার হবে ৬৪.২৯ শতাংশ। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ছিটকে যাবে, ভারতের সঙ্গে ফাইনাল খেলবে নিউজিল্যান্ড। কিউয়িরা খেলবে ১ নম্বর দল হিসেবে, ভারত থাকবে দুইয়ে।

দক্ষিণ আফ্রিকার সাফল্যের হার সবচেয়ে বেশি ৬৯.৪৪ শতাংশে পৌঁছতে পারে, যদি দেশের মাটিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারাতে পারে। সেটা হলে ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল হওয়ার সম্ভাবনা খোলা থাকবে। তবে ভারত প্রত্যাশামতো পয়েন্ট নিশ্চিত করতে না পারলেও ফাইনাল খেলতে পারে। বিষয়টি নির্ভর করবে কয়েকটি সমীকরণের উপর।

ভারত ২-৩ ব্যবধানে হেরে গেলেও ফাইনালের পথ খোলা থাকবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজের ফল থাকতে হবে ১-১। দক্ষিণ আফ্রিকার দেশের মাটিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের ফলও ১-১ থাকতে হবে। অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের ফলাফল থাকতে হবে ০-০।

যদি উপরের ফলাফল মেলে তাহলে ৫৮.৭৭ শতাংশ নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে অস্ট্রেলিয়া। ভারত কিউয়িদের কাছে হারায় অজিরা উঠে এসেছে শীর্ষে। ভারত দ্বিতীয় স্থানে থাকবে ৫৩.৫১ শতাংশ নিয়ে। দক্ষিণ আফ্রিকা ৫২.৭৮ শতাংশ, নিউজিল্যান্ড ৫২.৩৮ শতাংশ ও শ্রীলঙ্কা ৫১.২৮ শতাংশ নিয়ে শেষ করবে। তবে এত কিছুর পর মানতেই হবে, আগের দু-বারের ফাইনাল খেলার পরিস্থিতির নিরিখে এবার ভারতের পথ অনেকটাই কঠিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+