ভারতের হয়ে যুব টেস্টে নয়া নজির গড়লেন পুনের পবন
নয়া নজির গড়লেন পুনের পবন শাহ। যুব টেস্টের ইতিহাসে করলেন ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় যুব টেস্টে ২৮২ রানের অসাধারণ ইনিংস খেললেন পবন। ৩৩২ বলে ২৮২ রান করেন তিনি।
নয়া নজির গড়লেন পুনের পবন শাহ। যুব টেস্টের ইতিহাসে করলেন ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় যুব টেস্টে ২৮২ রানের অসাধারণ ইনিংস খেললেন পবন। ৩৩২ বলে ২৮২ রান করেন তিনি।

মাত্র ১৮ রানের জন্য ত্রি-শতরান হাতছাড়া করেন তিনি। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৩৩টি চার এবং ১টি ছয় দিয়ে। পবন যদি আর একটু ধরে খেলতে পারতেন তাহলে গড়ি ফলতে পারতেন বিশ্ব রেকর্ডও। যুব টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের জন্য পবনের লাগত আর মাত্র ২৩ রান।
অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী অস্ট্রেলিয়ার ক্লিন্টন পিকে। অপরাজিত ৩০৪ রান করেন তিনি। ভারতের বিরুদ্ধে মেলবোর্নে ১৯৯৫ সালে এই রান করেছিলেন পিকে।

ক্লিন্টনকে রানে টপকাতে না পারলেও তাঁর থেকে কোনও অংশে কম ছিল না পবনের ইনিংস। দুরন্ত ব্যাট করেন গোটা ম্যাচে পবন। বিশেষ করে বাঁ হাতি শ্রীলঙ্কান পেসার বিচিত্র পেরেরার এক ওভারে পর পর ছয়টি বাউন্ডারি এখন ক্রিকেটপ্রেমীদের আলোচণার অন্যতম বিষয়।

Click it and Unblock the Notifications