দৌড় থেমে গেল,বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গেলেন ভারতীয় মেয়েরা
স্বপ্নের দৌড় থেমে গেল মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের। টানা চার ম্যাচ অপরাজিত থাকার পঞ্চম ম্যাচে বড় ধাক্কা মহিলা দলের।
লেস্টারে হঠাৎ ধাক্কা ভারতীয় মহিলা দলের। বিশ্বকাপের মঞ্চে টানা চারটি ম্যাচ জয়ের পর প্রথম ম্যাচ হারল মিতালি রাজ এন্ড কোং। অথচ এই ম্যাচ জিতলেই বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত।

দক্ষিণ আফ্রিকার কাছে এদিন ভারতীয় মহিলারা হেরে গেলেন ১১৫ রানে। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রান তোলে প্রোটিয়া ব্রিগেড। দক্ষিণ আফ্রিকার হয়ে লেইজল লি সর্বোচ্চ ৯২ রান তোলেন। ভারতীয় বোলাররা এদিন দক্ষিণ আফ্রিকার দুরন্ত রান তোলায় কেউই সেভাবে বাঁধ দিতে পারেননি। ভারতীয় দলের হয়ে সফলতম বোলার শিখা পান্ডে ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন।
এদিকে রান তাড়া করতে নেমে কখনই স্বচ্ছন্দ্য ছিল না মিতালি এন্ড কোং। ব্যর্থ স্মৃতি মান্ধনা, মিতালি রাজ, হরমনপ্রীত কৌররা। টপ অর্ডারে দীপ্তি শর্মা সর্বোচ্চ ৬০ রান করেন। লোয়ার অর্ডারে ঝুলন গোস্বামী ৩ রান করে দলের হারের ব্যবধান খানিকটা কমান।
সেমিফাইনালের টিকিট নিশ্চত না হওয়ায় স্বভাবতই হতাশ ভারতীয় মহিলা দলের সদস্যরা। তবে আশা করছেন বাকি ম্যাচে ভাল খেলে বিশ্বকাপের শেষ চারে পৌঁছে যাবেন তাঁরা।












Click it and Unblock the Notifications