বিশ্বকাপ ফাইনালে ভারত, তবে মন খারাপ অনুষ্কার, কেন ?
বিশ্বকাপ ফাইনালে ভারত, তবে মন খারাপ অনুষ্কার, কেন ?
মেয়েদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের জন্য ফাইনালে উঠল ভারত। এদিন সিডনিতে মহিলা বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ ছিল। বৃষ্টির কারণে ম্যাচে একটিও বল খেলা সম্ভব হয়নি।

কীভাবে ফাইনালে ভারত
মেয়েদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ছাড়া কোনও ম্যাচে রিজার্ভ ডে নেই। এদিন দিনের শুরু থেকে লাগাতার বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা যায়নি। লাগাতার বৃষ্টির কারণে টস করা সম্ভব হয়নি। সেই কারণে বৃষ্টিতে সেমিফাইনাল ম্যাচটি ভেস্তে যাওয়ার পর গ্রুপ পর্বে শীর্ষস্থানে থাকার সুবাদে ফাইনালে গেল ভারত।

খুশি নন হরমনপ্রীত
ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর বলেছেন, 'আমরা ম্যাচ খেলে ফাইনালে যেতে চেয়েছিলাম। বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। ম্যাচ খেলার সুযোগ তৈরি না হওয়ায় হতাশ'।
|
হতাশ অনুষ্কা শর্মা
ভারতীয় মহিলা দলের সেমিফাইনাল ম্যাচে অনুষ্কা শর্মা হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রত্যাশা করেছিলেন বলেন জানিয়েছেন। যদিও ম্যাচটি না হওয়ায় তিনি সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেছেন। অনুষ্কা টুইটারে লিখেছেন, 'দারুণ একটা লড়াইয়ে স্বপ্ন দেখেছিলাম। বৃষ্টিতে পুরো ম্যাচটাই পণ্ড হয়ে গেল।'

মেয়েদের পারফর্ম্যান্স খুশি অনুষ্কা
যদিও ভারতীয় মহিলা দলের পারফর্ম্যান্স অনুষ্কার মনে ধরেছে। টুইটারে অনুষ্কা জুড়েছেন এবারে বিশ্বকাপে মেয়েদের পারফর্ম্যান্স মুগ্ধ করেছে। এবার ৮ মার্চের ফাইনাল ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি।

একনজরে কোন পথে বিশ্বকাপ ফাইনালে ভারত
গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ অভিযান শুরু করে। এরপর বাংলাদেশের বিরুদ্ধে ১৮ রানে জয়। গ্রুপের তৃতীয় ম্যাচে এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত ৩ রানে জয় পায়। এবং গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছয় ভারত। এরপর বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনাল ভেস্তে গেল গ্রুপে শীর্ষে থাকার সুবাদে টি-২০ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল।












Click it and Unblock the Notifications