চুড়ান্ত হল ভারতের মহিলা ক্রিকেট দলের কোচ! গিবস-কার্স্টেনদের পিছনে ফেললেন প্রাক্তন ভারতীয় ওপেনার
ভারতীয় মহিলা দলের প্রধান কোচ হিসেবে প্রাক্তন ভারতীয় ওপেনার ডব্লিউভি রামন-এর নাম চূড়ান্ত করল বিসিসিআই।
চুড়ান্ত নাটকের মধ্যেই বিসিসিআই ভারতের মহিলা দলের পরবর্তী কোচকে বেছে নিল। এই পদের দৌড়ে ছিলেন ভারতের পুরুষ দলকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেন, হার্শেল গিবসরা। কিন্তু, তাদের পিছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ভারতীয় হিসেবে শতরান করা প্রাক্তন ভারতীয় ওপেনার ডব্লুভি রামন। ৫৩ বছরের রামন বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ব্য়াটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত আছেন।

বিসিসিআই-এর এক সূত্র জানিয়েছে, কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামীর প্য়ানেলের প্রথম পছন্দ ছিলেন কার্স্টেন। কিন্তু, তিনি এই পদের পাশাপাশি আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্য়াটিং কোচের পদও ধরে রাখতে চেয়েছিলেন। তাতেই বাজিমাত করেন রামন।
প্রাথমিকভাবে কপিলদের প্যানেল কার্স্টেন, রামন ও বেঙ্কটেশ প্রসাদকে বেছে নিয়েছিল। সেখান থেকে রামনের নাম মহিলা ক্রিকেট দলের পরবর্তী কোচ হিসেবে বেছে নেওয়া হয়।
ক্রিকেটার বিসেবে রামন ১১টি টেস্ট ও ২৭টি একদিনের ম্য়াচ খেলেছিলেন। কোচ হিসেবে রঞ্জিতে তিনি তামিলনাড়ু, বাংলার মতো দলকে কোচিং করিয়েছেন। ভারতের অনুর্ধ্ব-১৯ জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে।
জানা গিয়েছে মোট ২৮টি আবেদনপত্র জমা পড়েছিল। তার মধ্য় থেকে এদিন সাক্ষাতকারের জন্য বেছে নেওয়া হয়েছিল উপরোক্ত তিনজন ছাড়া, মনোদজ প্রভাকর, ট্রেন্ট জনসন, দিমিত্রি মাসকেরেনহাস, ব্র্যাড হড ও কল্পনা ভেঙ্কটাছরকে। তিনজন সামনাসামনি ইন্টারভিউ দেন। পাঁচজনের ইন্টারভিউ হয় স্কাইপে। এর মধ্যে কার্স্টেনও ছিলেন।
এদিকে এই কোচ বাচাই প্রক্রিয়ার মধ্যেই এই বিষয় নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছেন বিসিসিআই-এর দুই সিওএ সদস্য। পাশাপাশি এদিন বিসিসিআই কোষাধ্যক্ষ অনিরুধ চৌধুরিও কোচ বাছাই প্রক্রিয়াটি অবৈধ বলেছেন।












Click it and Unblock the Notifications