দেশকে এনে দিয়েছেন সম্মান, কিন্তু স্প্যাগেটি পরায় মিতালিকে কটাক্ষ নীতিবাগিশদের
ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজকেও পোশাক নিয়ে জ্ঞানদান। টুইটারে উত্তাল 'শিক্ষামূলক' টিপ্পনি
টুইটারে জ্ঞান দেওয়াটা এখন লেটেস্ট ট্রেন্ড। এর আগে বিভিন্ন বলিউডি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ভারতীয় সংস্কৃতি নিয়ে কথা শুনেছেন , এবার টুইট পন্ডিতদের নজরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ।
দিন কয়েক আগে মিতালি রাজ নিজের টুইটারে হ্যান্ডেলে একটি গ্রুপ ছবি পোস্ট করেন। আফটার শ্যুট গার্লস টেক ওভারের পোস্টে স্প্যাগেটি টপে মিতালি রাজকে দেখা গেছে। সামাণ্য খোলামেলা পোশাকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে দেখে জ্ঞান ভান্ডার উপচে পড়তে শুরু করে।
#tb #PostShootSelfie #funtimes #girlstakeover pic.twitter.com/p5LSXLYwmA
— Mithali Raj (@M_Raj03) September 6, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এর আগে মিতালি একটি ছবি দিয়ে সমালোচকদের হাতে ট্রোলড হয়েছিলেন। এবার তাঁর এই ছবি নাকি তাঁর ইমেজ বিরোধী এমনটাই সোচ্চার দাবি তুললেন টুইট পন্ডিতরা। তাঁদের সবার দাবি মিতালি সবার অনুপ্রেরণা তাই এই ধরণের ছবি তাঁকে মানায় না। এরই সূত্র ধরে আবার কেউ বলেছেন তিনি বলিউড অভিনেত্রী নন , তিনি কেন এরকম খোলামেলা পোশাক পরবেন।
আগে একবার ঘামে ভেজা জামা পরে ছবি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন মিতালি। সেই সময় সমালোচকদের এক হাত নিয়ে স্টেপ আউট করে ছয় মেরেছিলেন ভারত অধিনায়ক। এবার তিনি কী স্টান্স নেন সেটাই দেখার।
Click it and Unblock the Notifications