ব্যাটিংয়ে যতটা দক্ষ হেঁসেলে কি ততটাই পারদর্শী হরমনপ্রীত? তারকার পছন্দের খাবার কোনটি?

ব্যাটিংয়ে যতটা দক্ষ হেঁসেলে কি ততটাই পারদর্শী হরমনপ্রীত? তারকার পছন্দের খাবার কোনটি?

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট ড্র করতে সক্ষম হলেও তিন ম্যাচের ওয়ান সিরিজের দুটি ম্যাচ হেরে গিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। সে দলেরই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হরমনপ্রীত কৌর, যাঁর ব্যাটিং দক্ষতা কারও অজানা নয়, সেই তিনিই এবার নিজের রান্নার পারদর্শীতা নিয়ে মুখ খুললেন। একই সঙ্গে পছন্দের খাবার কি, তাও জানালেন ভারতীয় মহিলা টি২০ দলের অধিনায়ক।

হরমনপ্রীতের পছন্দের খাবার

হরমনপ্রীতের পছন্দের খাবার

এক সাক্ষাৎকারে হরমনপ্রীত কৌর জানান যে তাঁর সবচেয়ে পছন্দের খাবার ডাল। বিশ্বের যে প্রান্তেই থাকুন, খাওয়ার থালায় ডালের আগমন ঘটলে তিনি আলাদা পরিতৃপ্তি পান বলেও জানিয়েছেন দেশের মহিলা ক্রিকেটের আইকন। জানিয়েছেন সপ্তাহের প্রতিদিনই তিনি ডাল খান। বাবা-মা নিরামিষাশী হলেও বাড়ির বাইরে থাকলে তিনি ও তাঁর ভাই প্রায়ই আমিষ ভোজন করেন বলেও স্বীকার করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে চারটি শতরানের মালিক।

রান্নার পারদর্শী

রান্নার পারদর্শী

ক্রিকেট যতটা দক্ষতা নিয়ে খেলেন, ততটা পরাদর্শীতার সঙ্গে যে তিনি হেঁসেল সামলাতে পারেন না, তা অকপটেই স্বীকার করেছেন হরমনপ্রীত কৌর। বাইশ গজে বড় হিট নিতে সিদ্ধহস্ত ব্যাটসম্যানকে বড় ডিস তো দূর, সামান্য কিছু রান্না করতে গিয়েও ধাক্কা খেতে হয় বলে তিনি নিজে স্বীকার করেছেন। জানিয়েছেন, করোনা ভাইরাসের জেরে লকডাউন চলার সময় তিনি বাড়িতে হাতা-খুন্তি নাড়ানোর চেষ্টা করলেও তাতে ম্যাচে জেতা সম্ভব হয়নি। আসলে কভার ড্রাইভ, হুক এবং পুল যতটা সহজ, ততটাই নাকি কঠিন চাল ও জলের হিসেব। ফলে এ কাজে কোনও আগ্রহ নেই এবং রান্নাটা যে তাঁর আসে না, তা অকপটেই জানিয়েছেন দেশের হয়ে ওয়ান ডে ও টি২০-তে যথাক্রমে ২৫৫২ ও ২১৮৬ রান করা মহিলা ক্রিকেটার।

ডিমের কয়েকটি পদ আসে

ডিমের কয়েকটি পদ আসে

হরমনপ্রীত কৌর জানিয়েছেন যে ইংল্যান্ডে কিয়া সুপার লিগ খেলার সময় অস্ট্রেলিয়ার নিকোল বল্টনের সঙ্গে তিনি অ্যাপার্টমেন্ট শেয়ার করতেন। ওই অজি ক্রিকেটারের রান্নার হাত দুর্দান্ত বলে জানিয়েছেন ভারতীয় মহিলা টি২০ দলের অধিনায়ক। তখন বল্টনই তাঁকে বেশ কয়েকটি ডিমের পদ রান্না করা শিখিয়েছিলেন বলে জানিয়েছেন হরমনপ্রীত কৌর। যদিও তাঁর সেই দক্ষতা খুব বেশিবার পরীক্ষিত হয়নি। তা বলে খাদ্যাভাসের ওপর মোটাই কাটাকুটি করতে রাজি নন কৌর। জানিয়েছেন যে কোনও ম্যাচে মাঠে নামার আগে তিনি হালকা খাবার খাওয়াই পছন্দ করেন। ভারতের হয়ে ম্যাচ খেলার আগে তিনি অল্প ভাত, ডাল এবং সবজি খাওয়াকেই প্রাধান্য দেন বলে জানিয়েছেন ভারতের মহিলা ক্রিকেটের আইকন।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হার

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হার

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট ম্যাচ ড্র করতে সক্ষম হলেও, ওয়ান ডে সিরিজ হেরে গিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আগে ব্যাটিং করে ইংল্যান্ডকে ২২২ রানের লক্ষ্য দেয় ওমেন ইন ব্লু। ৫৯ রান করেন অধিনায়ক মিতালি রাজ। ৪৪ রান করেন শেফালি ভার্মা। জবাবে ৪৭.৫ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ম্যাচ চালাকালীন চোটের কারণে মাঠের বাইরে যেতে হয় মিতালি রাজকে। পরিবর্তে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দেন হরমনপ্রীত কৌর। দলের ভরাডুবি আটকাতে পারেননি তিনিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+