মিতালিদের ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট হবে কোন মাঠে? মান্ধানাদের অস্ট্রেলিয় সফরের সম্পূর্ণ সূচি
ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট সহ মিতালি-মান্ধানাদের অস্ট্রেলিয় সফরের সম্পূর্ণ সূচি
cevভারতের মহিলা ক্রিকেট এই প্রথম রচনা হতে চলেছে গোলাপি ইতিহাস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম দিন রাতের টেস্ট খেলবেন মিতালি রাজ, হরমনপ্রীত কৌররা। করোনা কালে যে খবর দেশের তামাম ক্রীড়াপ্রেমীকে খুশি করেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআইয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে ক্রিকেট বিশ্ব। সেই আবহে ভারতের মহিলা ক্রিকেট দলের সেই ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরের সূচি এক নজরে দেখে নেওয়া যাক।

মিতালি-মান্ধানাদের অস্ট্রেলিয়া সফর
আগামী সেপ্টেম্বরে অস্ট্রলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ঐতিহাসিক গোলাপি বলে দিন রাতের টেস্ট সহ ওয়ান ডে ও টি২০ ম্যাচ খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে মোকাবিলা। চলবে ১১ অক্টোবর পর্যন্ত।

ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ
১৯ সেপ্টেম্বর ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলা হবে। নর্থ সিডনি ওভালে মুখোমুখি হবে দুই দল। সিরিজের শেষ দুটি ওয়ান ডে ম্যাচ হবে মেলবোর্নের জংশন ওভালে। ২১ এবং ২৪ সেপ্টেম্বর একে অপরের মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া।

ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট
আগামী ৩০ সেপ্টেম্বর গোলাপি বলে প্রথমবার টেস্ট খেলতে নেমে ইতিহাস রচনা করবে ভারতের মহিলা ক্রিকেট দল। পার্থের ওয়াকা স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেটি ৩ অক্টোবর পর্যন্ত চলার কথা। ইংল্যান্ড সফর সেরে ফিরে আসার পর মিতালি রাজদের গোলাপি বলে টেস্ট খেলার প্রস্তুতি শুরু হবে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।

তিন ম্যাচের টি২০ সিরিজ
টি২০ সিরিজ দিয়ে ভারতীয় মহিলা ক্রিকেটে দলের অস্ট্রলিয়া সফর শেষ হবে। আগামী ৭ অক্টোবরে নর্থ সিডনি ওভালে দুই দলের মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ৯ এবং ১১ অক্টোবর ভারত ও অস্ট্রেলিয়া মহিলা দলের মধ্যে শেষ দুটি টি২০ ম্যাচও একই মাঠে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ২০২০ সালের ফেব্রুয়ারিতে টি২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে তাদেরই ঘরের মাঠে হারতে হয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দলকে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সেই হারের বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ পাবেন হরমনপ্রীত কৌররা।












Click it and Unblock the Notifications