ইংল্যান্ডের বিরুদ্ধে মিতালিদের প্রথম ওয়ান ডে হার, উইকেট নিয়েও ভারতকে জেতাতে ব্যর্থ ঝুলন

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে মিতালিদের হার

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম ওয়ান ডে ম্যাচ হেরে ভারতের মহিলা ক্রিকেট দল। আট উইকেটের দাপুটে জয় হাসিল করে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল হোম টিম। মিতালি রাজের দুর্দান্ত ব্যাটিং এবং ঝুলন গোস্বামীর কৃপণ বোলিংও এই ম্যাচে ভারতকে বাঁচাতে পারল না।

ইংল্যান্ডের বিরুদ্ধে মিতালিদের প্রথম ওয়ান ডে হার, উইকেট নিয়েও ভারতকে জেতাতে ব্যর্থ ঝুলন

ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে রবিবার টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হেথার নাইট। কিন্তু ভারতের হয়ে নিজের ওয়ান ডে অভিষেকে সেভাবে সাড়া জাগাতে পারলেন না শেফালি ভার্মা। দেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে তিন ফর্ম্যাটে খেলার নজির গড়ার দিন মাত্র ১৫ রান করে আউট হন ১৭ বছর ১৫০ দিন বয়সী মহিলা ওপেনার। তিনটি চার আসে শেফালির ব্যাট থেকে। ১০ রান করে সাজঘরে ফিরে যান স্মৃতি মান্ধানাও। ভারতীয় ওপেনারদের মধ্যে মাত্র ২৩ রানের পার্টনারশিপ হয়।

শুরুটা ভাল করেও ৩২ রান করে আউট হয়ে যান পুনম রাউত। চারটি বাউন্ডারি হাঁকান ভারতের এই মহিলা ব্যাটসম্যান। ১ রানের বেশি করতে পারেননি হরমনপ্রীত কৌর। ৩০ ও ১৫ রান করে আউট হন যথাক্রমে দীপ্তি শর্মা ও পূজা ভাস্ত্রাকর। ৭ রান করে সাজঘরে ফিরে যান উইকেটরক্ষক তানিয়া ভাটিয়া। এই ব্যাপক ব্যাটিং ব্যর্থতার মধ্যেও ৭২ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন মিতালি রাজ। যদিও ১০৮ বল খেলে পিচে অনেকটা সময় অতিবাহিত করেন ২২ বছর ধরে ভারতীয় ক্রিকেটকে সেবা করে চলা মহিলা ক্রিকেটার। সাতটি চার আসে মিতালির ব্যাট থেকে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০১ রান তোলে ভারতের মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন সোফি একেলস্টোন। ২টি করে উইকেট নেন ক্যাথরিন ব্রান্ট ও আনয়া শ্রুবসোল।

২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং করে ইংল্যান্ড। ওপেনার লাউরেন উইনফিল্ড-হিলকে (১৬) দলগত ২৪ রানের মাথায় হারালেও রানের ধারা অব্যাহত রাখেন তাঁর পার্টনার তামসিন বিয়াউমন্ট। ৮৭ বলে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে তিনি মাঠ ছাড়েন। ১২টি চার একটি ছক্কা আসে তামসিনের ব্যাট থেকে। ইংল্যান্ড অধিনায়ক হেথার নাইট ১৮ রান করে আউট হয়ে গেলেও ৭৪ রানের দাপুটে ইনিংস খেলে হোম টিমের জয়ে বড় ভূমিকা রাখেন নাট সিভের। ১০টি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করা ঝুলন গোস্বামী ৬ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন। এক উইকেট নেন একতা বিস্টও

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+