Indian Women Cricket Team: অভিষেকে দুরন্ত বোলিং অমনজ্যোতের, ব্যাটিং ব্যর্থতায় হার ভারতের
তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের পর প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশের কাছে ধাক্কা খেল ভারতীয় মহিলা দল। ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হারল ভারত।বৃষ্টির জন্য ঢাকায় শের ই বাংলা স্টেডিয়ামে ম্যাচ হয় ৪৪ ওভারের।
১৫ ওভারের পর বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। সেই কারণে ওভার কমিয়ে আনা হয়। ৫০ ওভারের পরিবর্তে মাত্র ৪৪ ওভারে খেলার করার সিদ্ধান্ত নেন আম্পায়ার এবং ম্যাচ রেফারিরা। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। অভিষেক ম্যাচেই বল হাতে জ্বলে উঠলেন অমনজ্যোত্ কৌর।

৯ ওভারে দুটি মেডেন-সহ ৩১ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন অমনজ্যোত্। বাংলাদেশের প্রথম তিনটি উইকেট নেওয়ার পিছনে তাঁরই অবদান রয়েছে। চারটি উইকেট নেওয়ার পাশাপাশি একটি রান আউট করেন অমনজ্যোত্ ।৪৩ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অমনজ্যোতের চার উইকেট ছাড়াও দুটি উইকেট নেন দেবিকা বৈদ্য। একটি নেন দীপ্তি শর্মা।
An impressive start to ODIs for Amanjot Kaur 🙌
— BCCI Women (@BCCIWomen) July 16, 2023
She registers a 4️⃣-wicket haul on debut 👏🏻👏🏻
Bangladesh 142/8, with four overs remaining.
Live streaming 📺 https://t.co/uqKIFERSmS…
Ball by ball updates - https://t.co/qnZ6yqupn6… #BANvIND pic.twitter.com/bRdW1czUfR
বাংলাদেশের হয়ে ৬৪ বলে সর্বাধিক ৩৯ রান নিগার সুলতানার। তবে উইকেট হারিয়ে চাপে থাকা বাংলাদেশ দলকে কিছুটা হলেও লড়াইয়ে ফিরে নিয়ে। কিন্তু কেউই অর্ধশতরান করতে পারেননি। অধিনায়ক নিগার সুলতানা ৬৪ বলে ৩৯ রান করেন। ইনিংসে একমাত্র এটাই সর্বোচ্চ রান। এছাড়া আর কেউই ২০ রানও করতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। স্মৃতি মান্ধানা থেকে হরমনপ্রীত কৌর কেউই রান পেলেন না। ৩৫.৫ ওভারে ১১৩ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। প্রথম ম্যাচেই ৪০ রানেই হারতে হল ভারতীয় প্রমিলা বাহিনিকে।

সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। যদিও তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানদের শোচনীয় ব্যর্থতার কারণে সান্ত্বনামূলক জয় পায় বাংলাদেশ। প্রথম একদিনের ম্যাচ হারায় তিন ম্যাচের সিরিজে ০-১ ফলে পিছিয়ে পড়ল ভারতীয় মহিলা দল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications