Indian Women Cricket Team: বড় শাস্তি হরমনপ্রীতের, ছেলেদের প্রসঙ্গ টেনে বিতর্ক উস্কে দিলেন মান্ধানা

আপাত উত্তাপহীন একটা সিরিজ। সেই ভারত বাংলাদেশ তৃতীয় একদিনের ম্যাচ শেষেই বিতর্কের দাবানল। ম্যাচ শেষে অ্যাম্পায়ারিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। সেই সঙ্গে মাঠে অক্রিকেটীয় আচরণ করেন।

এরজেরে এবার শাস্তির মুখে পড়লেন হরমনপ্রীত। ভারত অধিনায়ক প্রকাশ্যে জানিয়েছিলেন খারাপ আম্পায়ারিংয়ের জন্য হারতে হয়েছে তাদের। পাশাপাশি ভবিষ্যতে নিরপেক্ষ আম্পায়ারিংয়ের দাবি তোলেন তারা। ম্যাচ পরিচালকদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য ভালোভাবে নেয়নি আইসিসি। হরমনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

হরমনপ্রীত

ক্রিজবাজের প্রতিবেদন অনুসারে, ভারত অধিনায়কের ম্যাচ ফি-র ৭৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। মাঠে স্ট্যাম্পে হিট করার জন্য ৫০ শতাংশ এবং ম্যাচের পর পুরষ্কার বিতরণীতে বিতর্কিত মন্তব্য করার জন্য ২৫ শতাংশ।

এবার ক্যাপ্টের পাশে দাঁড়িয়ে বিতর্কের মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিলেন সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। এমনকি উদাহরণ টানলেন ছেলেদেরও। মাঠে আউট হওয়ার পর হরমনপ্রীতের ব্যবহার এবং বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে ক্রিকেট মহলে। এভাবে আম্পায়ারদের সমালোচনা করা যায় কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার হরমনপ্রীতের হয়ে ব্যাট ধরলেন ভারতের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা।

হরমনপ্রীত

ভারতীয় দলের সহ অধিনায়ক বলেন, 'যে কোনও ম্যাচে এরকম হতে পারে যে, আপনি কোনও সিদ্ধান্তে খুশি নন। বিশেষ করে যখন এই ধরনের সিরিজের ম্যাচে কোনও ডিআরএস থাকে না। আমরা এখানে আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলাম। আমি আশা করছি আইসিসি, বিসিসিআই, বিসিবি এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন।'

মান্ধানা তাঁর দলের অধিনায়কের আচরণ প্রসঙ্গে বলেন, 'এটা খেলার অবিচ্ছেদ্য অংশ। যখন আপনি ভারতের হয়ে খেলবেন, যখন আপনি ভারতের হয়ে খেলবেন, আপনি ম্যাচ জিততেই চাইবেন এবং মুহূর্তের উত্তেজনায় এমনটা ঘটে গিয়েছে।'

এখানেই শেষ নয় মান্ধানা পুরুষ ক্রিকেটের উদাহরণ টেনে বলেন, 'অতীতে ছেলেদের ক্রিকেটে এমন অনেক ঘটনা দেখেছি আমরা। ওর বিপক্ষে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, তাতে খুশি ছিল না। ও মনে করেছিল যে, ও আউট নয়। তাই অমন আচরণ বেরিয়ে এসেছে।'

স্মৃতি

প্রথমে ব্যাট করে ২২৫ রান করেছিল বাংলাদেশ। ২২৬ রান করলেই ভারত জিতে যেত। কিন্তু রুদ্ধশ্বাস ম্যাচটি শেষ ওভারে গিয়ে টাই হয়ে যায়। ২২৫ রানে অলআউট হয়ে যায় ভারত। যার ফলে সিরিজটিও ১-১ ড্র হয়ে যায়।

রেগে গিয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে দেন। আম্পায়ারের দিকে উত্তেজিত ভাবে কিছু বলতে-বলতে মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যান। মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দর্শকদের 'থাম্বস আপ' দেখান হরমন। যে ঘটনা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+