দুর্দান্ত মান্ধানা, ওয়েস্ট ইন্ডিজে ওয়ান ডে সিরিজ জিতল ভারতের মহিলা ক্রিকেট দল
দুর্দান্ত মান্ধানা, ওয়েস্ট ইন্ডিজে ওয়ান ডে সিরিজ জিতল ভারতের মহিলা ক্রিকেট দল
চোট সারিয়ে ফেরা স্মৃতি মান্ধানা ও জেমিমাহ রডরিগেজের চওড়া ব্যাটে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে তৃতীয় ওয়ান ডে-তে ছয় উইকেটে চিত করল ভারতের মহিলা ক্রিকেট দল। একই সঙ্গে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজও জিতে নিলেন মিতালী রাজরা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র এক রানে হারে ওমেন ইন ব্লু। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরায় মিতালী রাজ অ্যান্ড কং। আন্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া সিরিজের তৃতীয় ওয়ান ডে-তে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ঝুলন গোস্বামী ও পুনম যাদবের দাপটে ক্যারিবিয়ান ইনিংসে ধস নামে। দুই ভারতীয় বোলারই দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন শিখা পাণ্ডে, রাজেশ্বরী গায়েকোয়াড় ও দীপ্তি শর্মা। ৫০ ওভারে ১৯৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দল।
Congratulations to #TeamIndia for sealing a 2-1 ODI series win in West Indies 😎👏👌 & welcome back @mandhana_smriti 🔝 knock pic.twitter.com/ou8b8pvYHY
— BCCI Women (@BCCIWomen) November 7, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>জবাবে ব্যাট করতে নামা ভারতীয় দলের শুরুটা দুর্দান্ত করেন ওপেনার স্মৃতি মান্ধানা ও জেমিমাহ রডরিগেজ। প্রথম জন ৯২ বলে ৬৯ রান করেন। দ্বিতীয় জন ৬৩ বলে ৭৪ রান করে সাজঘরে ফেরেন। ভারতের হয়ে ২৪ ও ২০ রান করেন যথাক্রমে অধিনায়ক মিতালী রাজ ও পুনম রাউত। ৪২.১ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ওমেন ইন ব্লু। একই সঙ্গে ২-১ ফলো ওয়ান ডে সিরিজ জিতে নিলেন মিতালী রাজরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারত।
Click it and Unblock the Notifications