শাফালির ব্যাটে রানের ফুলঝুড়ি, ভারতীয় মহিলাদের ওয়েস্ট ইন্ডিজ বধ ১০ উইকেটে

শাফালির ব্যাট থামছে না, ভারতীয় মহিলাদের ওয়েস্ট ইন্ডিজ বধ ১০ উইকেটে

১৫ বছরের শাফালি বর্মার ব্যাট যেন থামতেই চাইছে। অভিজ্ঞ স্মৃতি মান্ধানার যোগ্য সঙ্গতে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০ উইকেটে হারিয়েছে ভারতের মহিলা ক্রিকেট।

শাফালির ব্যাটে রানের ফুলঝুড়ি, ভারতীয় মহিলাদের ওয়েস্ট ইন্ডিজ বধ ১০ উইকেটে

একদিন আগেই দেশের তরুণতম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান করে নিজের আদর্শ, মাস্টার ব্লাস্টারের তিরিশ বছরের রেকর্ড ভেঙেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করতে শুরু করেন ১৫ বছরের শাফালি। তাঁর ব্যাট থেকে আসে আরও একটি অর্ধশতরান। ৩৫ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন ওই ডান হাতি। তাঁকে যোগ্য সঙ্গত দেওয়া অভিজ্ঞ স্মৃতি মান্ধানা ২৮ বলে ৩০ করে নট আউট থাকেন।

যদিও ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দল। তবে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি তুলতে পারেননি ক্যারিবিয়ানরা। ভারতের হয়ে চার উইকেট নেন অভিজ্ঞ দীপ্তি শর্মা। জবাবে ব্যাট করতে নামা ভারতীয় দলের কোনও উইকেটই ফেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলের বোলাররা।

দুর্দান্ত বল করে ওয়েস্ট ইন্ডিজের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য ম্যাচের সেরা বাছা হয়েছে ভারতীয় বোলার দীপ্তি শর্মা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। এর ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও হারান ওমেন ইন ব্লু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+