দক্ষিণ আফ্রিকাকে প্রথম টি-টোয়েন্টিতে হারাল ভারতের মহিলা ক্রিকেট দল
দক্ষিণ আফ্রিকাকে প্রথম টি-টোয়েন্টিতে হারাল ভারতের মহিলা ক্রিকেট দল
দীপ্তি শর্মার দুর্দান্ত বোলিং ও হরমনপ্রীত কৌরের অসাধারণ ব্যাটিং-র সৌজন্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১ রানে হারাল ভারতের মহিলা ক্রিকেট দল। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওমেন ইন ব্লু।
সুরাতের এই ম্যাচে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে ১৩০ রানের লক্ষ্য দেয় ভারতের মহিলা ক্রিকেট দল। ১৯ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা। ৩৪ বলে ৪৩ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনটি চার ও দুটি ছক্কা হাকান হরমনপ্রীত। গুরুত্বপূর্ণ সময়ে স্পিনার দীপ্তি শর্মার (১৬) সঙ্গে তাঁর ৪৬ রানের পার্টনারশিপ হয়। শূণ্য রানে সাজঘরে ফিরে যান মাত্র ১৫ বছর বয়সে ভারতের মহিলা ক্রিকেট দলে ডাক পেয়ে ইতিহাস রচনা করা শাফালি বর্মা।
18 balls, 18 dots & 3 wickets.@Deepti_Sharma06 on an absolute roll in Surat. @Paytm #INDWvSAW
Details - https://t.co/QFRNkBAGt9 pic.twitter.com/q1w20ULMkv
— BCCI Women (@BCCIWomen) September 24, 2019
Click it and Unblock the Notifications