ভারতীয় মহিলাদের দুর্দান্ত কামব্যাক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য জয় মান্ধানাদের

ভারতীয় মহিলাদের দুর্দান্ত কামব্যাক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য জয় মান্ধানাদের

একদিন আগে ইংল্যান্ডের কাছে বিশ্রী হারের ধাক্কা সামলে দুর্দান্ত কামব্যাক করল ভারতের মহিলা ক্রিকেট দল। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে আয়োজক অস্ট্রেলিয়াকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছনো কার্যত নিশ্চিত করে ফেললেন স্মৃতি মান্ধানারা।

টসে জিতে ফিল্ডিং

টসে জিতে ফিল্ডিং

মেলবোর্নের জংশন ওভালে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। অ্যাশলেইঘ গার্ডনারের দুর্দান্ত ৯৩-র সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। ভারতের হয়ে দুই উইকেট নেন দীপ্তি শর্মা।

ভারতের জবাব

ভারতের জবাব

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্যরা। ওপেনার শাফালি বর্মা ২৮ বলে ৪৯ রান করে আউট হন। দলের দ্বিতীয় ওপেনার স্মৃতি মান্ধানা করেন ৪৮ বলে ৫৫ রান। জেমিমাহ রডরিগেজ ও অধিনায়ক হরমনপ্রীত কৌর যথাক্রমে ৩০ ও ২০ রান করে ভারতের জয় নিশ্চিত করেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে হার

ইংল্যান্ডের বিরুদ্ধে হার

বৃহস্পতিবার এই একই মাঠে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ৪ উইকেটে হার হজম করতে হয়েছিল হরমনপ্রীত কৌরদের। এই ম্যাচ হারের ফলে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যেতে বসেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। কিন্তু শুক্রবার অস্ট্রেলিয়াকে হারিয়ে দুর্দান্ত কামব্যাক করলেন স্মৃতি মান্ধানারা।

ডু অর ডাই

ডু অর ডাই

রবিবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই ম্য়াচ যে জিতবে, আগামী ১২ ফেব্রুয়ারি তাদের সঙ্গে ফাইনালে ভারতের দেখা হবে। কারণ এই দুটি দল এখনও পর্যন্ত টুর্নামেন্টে একটি করে ম্যাচ জিতেছে। অন্যদিকে ভারত জিতেছে দুটি ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+