করোনা লকডাউনে কীভাবে দিন কাটাচ্ছেন ভারতীয় উইকেটকিপার ঋদ্ধিমান সাহা
করোনা লকডাউনে কীভাবে দিন কাটাচ্ছেন ভারতীয় উইকেটকিপার ঋদ্ধিমান সাহা
করোনা লকডাউনে ক্রিকেট বন্ধ। ঘরে বসেই তাই বাড়ির কাজে ব্যস্ত শ্রেয়স আইয়ার-শিখর ধাওয়ান-ঋদ্ধিমান সাহারা।

ঘরের কাজে ব্যস্ত ক্রিকেটাররা
ক্রিকেটারদের মধ্যে সবার আগে ঘর পরিষ্কারের ছবি পোস্ট করেছিলেন শিখর। এরপর একে একে শ্রেয়স আইয়ার, জসপ্রীত বুমরাহরা ঘর পরিষ্কার, ঝাড়ু দেওয়ার ছবি ভিডিও পোস্ট করেছিলেন। লকডাউনে ঘরের কাজে সাহায্য করা ক্রিকেটারদের তালিকায় এবার নাম লিখিয়ে ফেললেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।
|
লকডাউনে ঋদ্ধির কাজ
চেয়ারের উপর উঠে ফ্ল্যাটের সব ফ্যান পরিষ্কার করছেন ঋদ্ধিমান। সেই ছবি পোস্ট করে সুপারম্যান উইকেটকিপার লিখেছেন, 'দেখুন লকডাউনে পরিবার ও কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে চলছি।'
|
সম্প্রতি বাবা হয়েছেন ঋদ্ধিমান
প্রসঙ্গত মার্চের প্রথম সপ্তাহে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন ঋদ্ধিমান। রঞ্জি ফাইনালের আগে পুত্র সন্তানের বাবা হন পাপালি।
ঋদ্ধির বাড়িতে চুরির চেষ্টা
ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহার শিলিগুড়ির বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে।যদিও বাড়ির লোকজন সজাগ হয়ে যাওয়ায় ডাকাতরা কিছু চুরি করার সুযোগ পায়নি। কোনও ক্ষতি হওয়ার আগেই পরিবারের লোকজন সাবধান থাকার কারণে ডাকাতদল চম্পট দেয়।দেশবাসীকে গৃহবন্দি রাখতে পুলিশের চেষ্টার কোনও ক্রুটি নেই। লকডাউন কার্যকর করতে পুলিশের ব্যস্ততার শেষ নেই। এমন পরিস্থিতির মাঝেই পুলিশের চোখে ফাঁকি দিয়ে ভারতীয় ক্রিকেটারের বাড়িতে চুরির চেষ্টা হয়েছে। পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications