বিরাট-দ্রাবিড়রা কাল ভোরেই লন্ডনের পথে, প্রস্তুতি ম্যাচ না খেলেই ভারত মুখোমুখি অস্ট্রেলিয়ার?

আইপিএলের প্লে-অফ শুরুর দিনই লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ভারতীয় টেস্ট দলের কয়েকজন ক্রিকেটার। হেড কোচ রাহুল দ্রাবিড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে মঙ্গলবার ভোরেই মুম্বই থেকে বিমান ধরছেন বিরাট কোহলিরা।

জুনের ৭ তারিখ থেকে ওভালে শুরু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ। টেস্ট দলে থাকা যে ক্রিকেটারদের দল আইপিএলের শেষ চারে জায়গা করে নিয়েছে তাঁরা পরে ইংল্যান্ডে পাড়ি দেবেন।

বিরাট কোহলি

গুজরাত টাইটান্সের কাছে হেরে আইপিএল খেতাব জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি একবারও আইপিএল জিততে পারেনি। বিরাট কোহলির শতরান শেষ চারে ওঠার যে আশার সঞ্চার করেছিল তা জলে গিয়েছে শুভমান গিলের স্মরণীয় শতরানের সুবাদে।

আরসিবি ছিটকে যাওয়ায় বিরাট কোহলির সঙ্গে তাঁর আরসিবি সতীর্থ মহম্মদ সিরাজ আগেভাগেই ইংল্যান্ডে চলে যাচ্ছেন। রাজস্থান রয়্যালসের শেষ ম্যাচে চোটের কারণে খেলেননি রবিচন্দ্রন অশ্বিন। ব্যাক স্প্যাজমের সমস্যা ছিল। মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের ফলে রাজস্থান রয়্যালস ছিটকে যাওয়ায় অশ্বিনও সঙ্গী হচ্ছেন বিরাটদের।

ভারতীয় টেস্ট দল

দিল্লি ক্যাপিটালসের সহ অধিনায়ক অক্ষর প্যাটেল, কেকেআরের অলরাউন্ডার শার্দুল ঠাকুরও কাল ভোর সাড়ে চারটের বিমানে থাকবেন। এ ছাড়াও যে ক্রিকেটাররা যাচ্ছেন তাঁরা হলেন কেকেআরে খেলা উমেশ যাদব এবং লখনউ সুপার জায়ান্টস দল থেকে কাঁধের চোটের কারণে ছিটকে যাওয়া জয়দেব উনাদকাট। চোট সারেনি এখনও।

বিসিসিআই সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, দুই-তিন ধাপে ক্রিকেটাররা ইংল্যান্ডে পৌঁছবেন। আইপিএল প্লে-অফে টেস্ট দলের যে ক্রিকেটাররা রয়েছেন তাঁরা হলেন অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, শুভমান গিল, ঈশান কিষাণ, মহম্মদ শামি, কেএস ভরত ও অজিঙ্ক রাহানে।

ভারতীয় টেস্ট দল

চেতেশ্বর পূজারা ইংল্যান্ডে কাউন্টি খেলছেন সাসেক্সের অধিনায়ক হিসেবে। তিনি টেস্ট দলের সঙ্গে লন্ডনেই যোগ দেবেন। যেহেতু ভারত আইসিসি ইভেন্ট খেলতে যাচ্ছে এবং ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট চলছে, ফলে ভারত কোনও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে না। ইসিবির সেই দায়ভারও নেই।

যদি ভারত সিলেক্ট কাউন্টি একাদশের বিরুদ্ধে কোনও প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা তাতে দ্বিতীয় সারির দলের বা ডেভেলপমেন্ট স্কোয়াডের ক্রিকেটাররাই থাকবেন। কাউন্টি খেলা কোনও দল প্রথম দলে থাকা ক্রিকেটারদের ছাড়বে না। সে কারণে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ভারত আদৌ প্রস্তুতি ম্যাচ খেলবে কিনা তা স্পষ্ট নয়।

রাহুল দ্রাবিড় বিরাট কোহলি

আইপিএলে খেলা অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার টেস্ট দলে রয়েছেন। স্টিভ স্মিথ কাউন্টি খেলছেন পূজারার দলের হয়েই। রিকি পন্টিং বলেছেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা প্রস্তুতির নিরিখে মানসিকভাবে এগিয়ে থাকলেও ভারতীয় ক্রিকেটাররা আইপিএলে খেলেই ইংল্যান্ডে যাচ্ছেন। ম্যাচ খেলার বিষয়টি ভারতীয় দলের পক্ষে ইতিবাচক।

এদিকে, অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড চোটের কারণে আরসিবির শেষদিকের ম্যাচগুলি খেলতে পারেননি। তবে তাঁর চোট গুরুতর নয়। পুরো ফিট হওয়া হ্যাজলউডকে ভারতের বিরুদ্ধে ফাইনালে পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী অজি শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+