ধোনির সঙ্গে শোয়েবের অনেক মিল রয়েছে, কেন এমন বললেন সানিয়া মির্জা

ধোনির সঙ্গে শোয়েবের অনেক মিল রয়েছে, কেন এমন বললেন সানিয়া মির্জা

স্বাধীনতা দিবসের দিন ফ্যানেদের চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এম এস ধোনি। চুপিসারে মাত্র কয়েকটা শব্দ লিখে ১৬ বছরের ক্রিকেট কেরিয়ারে দাড়ি টেনে দিয়েছেন ভারতকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক।

ধোনি বন্দনায় মাতলেন সানিয়া মির্জা

ধোনি বন্দনায় মাতলেন সানিয়া মির্জা

এই অবসরের পর এক সপ্তাহ কেটে গিয়েছে। ধোনিকে ঘিরে এখনও চলছে ফ্যানেরা আবেগতাড়িত। ক্রীড়াজগতের একের পর এক তারকারাও এখনও ধোনি বন্দনায় মাতছেন। যেমনটা মাতলেন ভারতীয় টেনিস স্টার সানিয়া মির্জা।

ধোনির অবসর নিয়ে সানিয়া কী বললেন

ধোনির অবসর নিয়ে সানিয়া কী বললেন

টেনিস সুন্দরী সানিয়া মির্জা ধোনির অবসর নিয়ে জানিয়েছেন, অবসরের দিন নিজেকে প্রচার থেকে আড়াল করে নিলেও ধোনি এমন একজন ক্রিকেটার যাকে ফ্যানেরা কোনদিনও ভুলতে দেবেন না। সানিয়ার দাবি, ধোনির ব্যক্তিত্ব তাঁকে সবার থেকে আলাদা করে রেখেছিল। যথার্থই তাঁকে ক্যাপ্টেন কুল বলা হয়। সানিয়া আরও বলেছেন, ধোনিকে মাঠে দেখলে তাঁর স্বামী শোয়েব মালিকের কথা মনে পড়ে।

কেন ধোনির সঙ্গে শোয়েবের তুলনা

কেন ধোনির সঙ্গে শোয়েবের তুলনা

ধোনির সঙ্গে শোয়েবের অনেক মিল জানিয়ে সানিয়া জুড়েছেন, 'মাহির সঙ্গে শোয়েবের অনেক দিকে মিল রয়েছে। ওরা দুজনেই মাঠে খুব শান্ত থাকতে পারে। তা ছাড়া দুজনের ব্যক্তিত্বে অনেক মিল রয়েছে। ধোনির মতো শোয়েবও দেশের জন্য সব করতে পারে। আসলে দেশের প্রতি ওদের দুজনের শ্রদ্ধা ও আনুগত্য ওদের আর পাঁচজনের থেকে আলাদা করে রেখেছে। মাঠে ধোনিকে দেখলে আমার শোয়েবের কথা মনে পড়ে।'

ধোনিকে নীল জার্সিতে আরও একবার দেখতে চান সানিয়া

ধোনিকে নীল জার্সিতে আরও একবার দেখতে চান সানিয়া

তবে ধোনিকে আরও একটা ম্যাচে নীল জার্সিতে দেখতে চান সানিয়া। জানিয়েছেন,'ধোনি চাইলে একটা ম্যাচ খেলে অবসর নিতে পারত। কিন্তু ও দূরে থেকেই অবসর ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। আসলে ধোনি কেরিয়ারের শুরু থেকে বরাবরই প্রচারবিমমুখ থেকেছে। ওর কাছে দেশ ও দলই সবার আগে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+