বিশ্বকাপে ফের ভারত বনাম পাকিস্তান, দুরন্ত ভারতকে আটকায় সাধ্য কার
পৃথ্বী শ এন্ড কোংয়ের জয়রথ অব্যহত। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় টিম ইন্ডিয়ার।
আরও একবার বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তানের লড়াই। তাও আবার সেমিফাইনালে। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ১৩১ রানে হারিয়ে সেমিফাইনালের টিকিট যোগাড় করে পাকিস্তানের মুখোমুখি হল।
এদিকে শুক্রবার ভারতের প্রজাতন্ত্র দিবসের দিনে ভারতবাসীকে জয় উপহার দিলেন। গ্রুপ পর্বে অলউইন রেকর্ড রেখে জিতেছিল ভারতীয় দল। এদিন কোয়ার্টার ফাইনালেও বিপক্ষের বিরুদ্ধে সেই একই দাপট অব্যহত ভারতীয় দলের। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক পৃথ্বী শ। প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ২৬৫ রানে অলআউট হয়ে যায় তারা।
Bangladesh fight back to dismiss India to 265 after the impressive Shubman Gill hit 86, with Abhishek Sharma contributing his maiden fifty. How will the Tigers respond with the bat? #U19CWC #INDvBAN LIVE ➡️ https://t.co/o7894eFF6l pic.twitter.com/KexwvLc8Cw
— Cricket World Cup (@cricketworldcup) January 26, 2018
এদিন চোট সারিয়ে ভারতীয় দলে ছিলেন বাংলার ইশান পোড়েল। তবে তিনি উইকেট পাননি তিনি। এদিন ভারতীয় দলের হয়ে সফলতম বোলার নাগরাকোটি। দুটি করে উইকেট পেয়েছেন শিভম মাভি ও অভিষেক শর্মা।
এবার পৃথ্বীদের সামনে বড় চ্যালেঞ্জ। গত চারবছরে পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারত তবে তা নিয়ে কোনও উষ্মা নেই টিম ইন্ডিয়ার আরও এক প্রতিপক্ষ হিসেবেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দেখছে জুনিয়র ভারত।
Click it and Unblock the Notifications