India vs Bangladesh: স্টেডিয়াম ছেড়ে হোটেলে ফিরলেন রোহিত-বিরাটরা, বৃষ্টিতে পণ্ড দ্বিতীয় দিনের খেলা?
কানপুর টেস্টের প্রথম দিন খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। দ্বিতীয় দিনের শুরু থেকেই খেলার অন্তরায় হয় বৃষ্টি, শনিবার একটি বলও খেলা নাও হতে পারে কানপুরে? এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টির কারণে শনিবারে গোটা দিনের খেলায় ভেস্তে যেতে পারে।
শনিবার সকাল থেকেই কানপুরের আকাশ মেঘলা। সেই সঙ্গে চলছে বৃষ্টি। সকালে নির্ধারিত সময়ই স্টেডিয়ামে আসে দুই দল। কিন্তু নির্ধারিত সময়ে দেড় ঘন্টা পরও মাঠে নামতে পারেননি দুই দলের ক্রিকেটাররা। এমনকি ওয়ার্ম আপ করার সুযোগ টুকুও পাননি দুই দলের ক্রিকেটাররা।

#WATCH | Kanpur: India vs Bangladesh 2nd Test, Day-2 | Indian cricket team leaves from Green Park Stadium; the start of play for Day 2 in Kanpur has been delayed due to rain, tweets BCCI.#INDvBAN pic.twitter.com/cVe6z73M6z
— ANI (@ANI) September 28, 2024
কারণ খেলা শুরু আর কোনও সম্ভাবনা না থাকায় স্টেডিয়াম ছেড়ে চলে গিয়েছে ভারতীয় দল। এমনকি সূত্র মারফৎ জানা গেছে বাংলাদেশ দলও হোটেলে ফিরে গিয়েছে। ফলে দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আর কোন সম্ভাবনা নেই বললেই বলা যায়। তবে দিনের মতো খেলা ভেস্তে যাওয়ার সরকারি কোনও খবর এখনও নেই।
শনিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়। ফলে মাঠে থাকা কভার সরানোই যায়নি। আম্পায়াররা বার বার মাঠ পরিদর্শন করেন। কিন্তু বৃষ্টি না থামায় ম্যাচ শুরু করার কোনও সম্ভাবনাই ছিল না। দুই তাদের সাজঘরে অপেক্ষা করতে থাকে। মাঝে মধ্যে বৃষ্টি থামলেই কভার পুরো সরানোর আগেই আবার তা শুরু হয়ে যায়। ফলে খেলা শুরু করার কোনও পরিস্থিতি ছিল না।
শনিবার সারাদিনে প্রায় ৮০% বৃষ্টির আভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। সেই আশঙ্কাই সত্যি হল। বৃষ্টি ও মাঠ ভিজে থাকার কারণে খেলা শুরু করা সম্ভব হয়নি। এমনকি কখন খেলা শুরু করা সম্ভব হবে বা আদৌও হবে কিনা সেটাও জানানো হয়নি আয়োজকদের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে দুই দল স্টেডিয়াম ছেড়ে হোটেলে ফিরে যাওয়ায় দিনের মতো খেলা যে পণ্ড হল তা বলাই যায়।
India vs Bangladesh: প্রথম দিনে একটি উইকেট নিয়েই রেকর্ড গড়লেন অশ্বিন, কুম্বলেকে টপকে নয়া নজির
একইসঙ্গে ধারাভাষ্যকাররাও মাঠ ছেড়ে চলে যেতে শুরু করেছেন, ফলে দ্বিতীয় দিনের খেলা হওয়ার আর কোনও আশা নেই। অপেক্ষা শুধু সরকারি ঘোষণার। প্রথম দিনে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে।












Click it and Unblock the Notifications