Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নাক কাটা গেল নাকভির! এশিয়া কাপ ট্রফি না নিয়েও অভিনব সেলিব্রেশনে মাতল ভারত, সূর্যর বড় সিদ্ধান্ত

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত। যদিও তারপর প্রত্যাশামতোই দুবাইয়ের স্টেডিয়াম সাক্ষী থাকল একপ্রস্থ নাটকের।

খেলা শেষের এক ঘণ্টারও বেশি সময় পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যদিও ট্রফি বয়কট করল মেন ইন ব্লু।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসীন নাকভি একদিকে যেমন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, তেমনই পাকিস্তান সরকারের মন্ত্রীও। সে কারণেই ভারতীয় দল সিদ্ধান্ত নেয় তাঁর হাত থেকে ট্রফি নেওয়া হবে না। এ কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

সাইকিয়ার কথায়, উনি পাকিস্তানের মূল নেতাদের অন্যতম। সে কারণেই আমরা তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্ত নিই। তবে এটা ঠিক নয় যে উনি ট্রফি আর পদক সব নিজেই নিয়ে যাবেন। এটা দুর্ভাগ্যজনক। আশা রাখি, খুব দ্রুতই ট্রফি আর পদক ভারতে পাঠানো হবে।

বিসিসিআইয়ের সচিব আরও জানান, নভেম্বরে আইসিসির কনফারেন্স আছে। সেখানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির ভূমিকার উল্লেখ করে সিরিয়াস ও তীব্র প্রতিবাদ জানানো হবে। গতকাল দুবাইয়ের স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ খেলা শেষ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয় মধ্যরাতের কাছাকাছি সময়ে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরুতে দেরি দেখে জল্পনা ছড়ায় ভারতীয় দল নাকভির হাত থেকে ট্রফি নিতে চাইছে না। শনিবার জানানো হয়েছিল, চ্যাম্পিয়ন দলকে ট্রফি দিতে আগ্রহী নাকভি। তারপরই ভারত কড়া অবস্থান নেয়। এই দেরি দেখে

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় কুলদীপ যাদব, অভিষেক শর্মা ও তিলক বর্মা তাঁদের ব্যক্তিগত পুরস্কারগুলি নেন। রানার-আপ চেক নেন পাকিস্তান অধিনায়ক সলমন আঘা। এরপর সঞ্চালক সাইমন ডুল জানান, এসিসি থেকে জানানো হয়েছে ভারতীয় দল ট্রফি নিতে আসবে না। তখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যবনিকা টানা হয়।

যদিও ট্রফি নিয়ে যেখানে দল সেলিব্রেশন করে সেখানে ভারতীয় দলের সকলে ছিলেন। হাতে ট্রফি নেওয়ার ভঙ্গিমায় ধীরে ধীরে সূর্য সেখানে পৌঁছতেই চলে সেলিব্রেশনের পালা। কিন্তু সবটাই খালি হাতে, ট্রফি ছা়ড়া। সূর্য পরে বলেন, খেলা শুরু বা খেলা ফলো করার পর এই প্রথম দেখলাম যেখানে জয়ী দলকে ট্রফি দেওয়া হলো না। তাও কষ্টার্জিত ট্রফি জয়ের পর। আমরা ট্রফি পাওয়ার যোগ্য ছিলাম। এর বেশি কিছু বলছি না। তবে ট্রফির কথা বলতে গেলে তা আমাদের ড্রেসিংরুমেই আছে। ১৪ জন ক্রিকেটার, সাপোর্ট স্টাফরাই আমার কাছে আসল ট্রফি। এবারের এশিয়া কাপ জয় স্মরণীয় হয়ে থাকবে। সূর্য জানান, নাকভির থেকে ট্রফি না নেওয়া দলেরই সিদ্ধান্ত। কেউ এটা করতে বলেননি। সূর্য এশিয়া কাপে তাঁর পুরো ম্যাচ ফি ভারতীয় সেনাবাহিনীকে দিয়ে বললেন, জানি না এতে বিতর্ক হবে কিনা। কিন্তু এটা ভালো কাজ বলেই মনে করছি।

উল্লেখ্য, ম্যাচ শেষের পর পাকিস্তান দল ড্রেসিংরুমে গেলেও ভারতীয় দল মাঠেই ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ তৈরি হয়। সেখানে অনেকক্ষণ নাকভি দাঁড়িয়ে ছিলেন। অন্যান্য পদাধিকারীদের সঙ্গে কথা বলছিলেন। পরে মঞ্চ থেকে সরানো হয় এশিয়া কাপের ট্রফি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর আগে মাঠে নামে পাকিস্তান দল। যে ভারতীয় ক্রিকেটাররা ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেন তাঁরা ফিরেও তাকাননি নাকভির দিকে। সবমিলিয়ে চরম অপমানে অভব্য নাকভির নাক কাটা গেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+