বিরাটের না পসন্দ , দক্ষিণ আফ্রিকায় চাকরি নট 'ভজহরি মান্না'-র
ভারতীয় দলের খাবার পছন্দ হচ্ছিল না কিছুতেই, আর পেট খুশি না হলে বাইশ গজে পারফরম্যান্স হবে কি করে।
খাবার না পসন্দ। আর তারই জেরে নাকি চাকরি খোয়ালেন দক্ষিণ আফ্রিকান শেফ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। যে দক্ষিণ আফ্রিকায় দারুণ পারফরম্যান্স দিলেও মনোমত খাবার পাচ্ছিলেন না ভারতীয় ক্রিকেটাররা।

ভারতীয় ক্রিকেটারদের দাবি ছিল ভারতীয় খানার। আর সেটাই দিতে পারছিল না দক্ষিণ আফ্রিকার স্থানীয় কেটারিং সংস্থা। ফলে যা হবার তাই চাকরি নট হয়ে গেল ক্যাটারিং সংস্থার। আর ট্যুরে আসা দলের চাহিদা মেটাতে সঙ্গে সঙ্গে কেটারিংয়ে বদল।
স্থানীয় হোটেল গীত রেস্তোরার পক্ষ থেকে জানানো হয়েছে, 'এখানের স্থানীয় কেটারারদের থেকে আসা খাবার নিয়ে খুশি ছিলেন না ভারতীয় ক্রিকেটাররা। তাই আমারা এখন খাবার সরবরাহ করছি। আমরা গোটা ড্রেসিংরুমকে খাবার পাঠাচ্ছি, দলের সঙ্গে আসা আধিকারিকরাও আমাদের খাবার খাচ্ছেন। '
প্রিটোরিয়া এবং সব ভ্যেনুতেই এঁরা খাবার পরিবেশন করছেন। ক্রিকেট সাউথ আফ্রিকা সব ভ্যেনুতেই এখন ভারতীয় খাবারের ব্যবস্থা করছেন। আসলে এঁরা খুব বড় কেটারিং সংস্থা নন, কিন্তু ভারতীয় দলের জন্য বাড়ি থেকে বানানো খাবার পাঠাচ্ছে তারা। তবে সেভাবে নামী না হলেও এই হোটেলের খাবারের স্বাদে গন্ধে নাকি মন মজেছে ভারতীয় ক্রিকেটারদের।
এদিকে ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে বাকি কোনও দলই কখনো এদের খাবার নিয়ে অভিযোগ করেনি। আসলে ভারতীয়রা নিজেদের মতো খাবার চাওয়াতেই এই বদল আনা হয়েছে।
এখন ভারতীয় দল যে খাবার পাচছে তার লিস্টে একবার চোখ বুলিয়ে নিন
ব্রেকফাস্ট
------------
বাড়িতে বানানো গ্র্যানোলা, অল ব্রান ফ্লেক্স, ফিউচার লাইফ হাই প্রোটিন সিরিয়াল, মুয়েসলি ও মিলো সিরিয়াল, ডবল থিক গ্রিক ইয়গহার্ট, ফ্যাট ফ্রি মিল্ক ও আমন্ড মিল্ক, তাজা ফল, ড্রাই ফ্রুটস, ড্রাই মিট, মিক্স রোস্ট নাট, চা/কফি, অমলেট

লাঞ্চ বা ডিনার
-------------
আমিষ পদ- চিকেন রেজালা/ চিকেন আলেপ্পি, ল্যাম্ব সিয়াল ( মশলা দিয়ে রান্না করা মাংস)
নিরামিষ পদ- দু রকমের ডাল (ডাল মাখানি), পালক পনির, গোলি মশালা (সব্জি ভাপানো চিজের সঙ্গে) , বাটার নান, বাসমতি চালের ভাত , খুরমানি কি টিক্কি ( আলু টিক্কি তে অ্যাপ্রিকট তাতে টক দই ও তেঁতুলের চাটনি)
তবে ডেজার্টের জন্য কোনও সুপারিশ করা হয়নি ভারতীয় দলের পক্ষ থেকে। এদিকে ভারতীয় দলের খাবারের থেকে অনেকটাই আলাদা দক্ষিণ আফ্রিকার মেন্যু।

দক্ষিণ আফ্রিকার ম্যেনু
---------------

চেঞ্জ রুমের খাওয়াদাওয়া
----------------
ফল, লো ফ্যাট ইয়গহার্ট, পাঁউরুটি, পিনাট বাটার, সেদ্ধ ডিম, চিজ, টমেটো, জ্যাম, বাটার, গ্র্যানোলা বার, ফ্লেভারড মিল্ক

লাঞ্চ
-----------
রোস্টেড লেগ অফ ল্যাম্ব, লেমন ও হার্ব রোস্টেড চিকেন, নাপোলটানো বেকড লাইন ফিশ, ক্যারামেলাইজড বাসমতি চালের ভাত, বেকড সুইট পটাটো, মেডিটারনিয়ান বেকড ভেজিটেবলস
ডেজার্ট
------------
তাজা ফল দেওয়া সুগার ফ্রি ফাজ আইসক্রিম
পোস্ট ম্যাচ
-----------
চকোলেট ফ্লেভারড দুধ, চিকেন ও বিফ রোল, স্যালাডের সঙ্গ মাংস ও রুটি
সব মিলিয়ে বাইশ গজে হাড্ডাহাড্ডি লডা়ইয়ের পাশাপাশি এবারে ভারতীয় দলের খানা বিতর্কও সকলের নজর কেড়ে নিয়েছে।













Click it and Unblock the Notifications