Sobers Met Indian Cricketers: ভারতীয় দলের সঙ্গে সোবার্সের সাক্ষাৎ, আলাপ করাতে গিয়ে কার প্রশংসা দ্রাবিড়ের?

Sobers Met Indian Cricketers: ভারতীয় দলের অনুশীলনে হাজির স্যর গারফিল্ড সোবার্স। ক্যারিবিয়ান কিংবদন্তির বয়স এখন ৮৬। তাঁর সঙ্গে দেখা করে করমর্দন সারলেন ভারতীয় ক্রিকেটাররা।

ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় নিজে গিয়ে সোবার্সের সঙ্গে আলাপ করিয়ে দিলেন শুভমান গিলের। সেই ভিডিও শেয়ার করেছে বিসিসিআই।

রোহিত যশস্বী

বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে অনুশীলন সারছে ভারতীয় দল। সোবার্সের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রবিচন্দ্রন অশ্বিন। লিখেছেন, স্যর গারফিল্ড সোবার্সের ঘরের মাঠে তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে গর্বিত। গত বছর অ্যান্টিগায় স্যর ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে দেখা হয়েছিল।

সোবার্সের সঙ্গে এই ঐতিহাসিক স্টেডিয়ামে সাক্ষাতের পর স্মৃতিমেদুর হয়ে পড়েন অশ্বিন। তিনি লিখেছেন, এখানে এসে মনে পড়ে যাচ্ছিল নব্বইয়ের দশক বা বিংশ শতাব্দীতে ভারতীয় দলের ক্যারিবিয়ান সফরগুলির কথা। যা টিভিতে দেখেছি। সোবার্সের সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত অশ্বিন-সহ ভারতীয় দল।

গ্যারি সোবার্স

বিসিসিআইয়ের ভিডিওয় দেখা গিয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা করমর্দন সারছেন। তারপর সোবার্সের সঙ্গে গিয়ে দেখা করেন সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে। বিরাট কোহলি ও গ্যারি সোবার্সের মধ্যে কিছু কথাবার্তাও হয়। রাহুল দ্রাবিড় ক্রিকেটারদের সঙ্গে সোবার্সের পরিচয় করিয়ে দিচ্ছিলেন। সোবার্সের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী।

১৯৫৪ থেকে ১৯৭৪ অবধি সোবার্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্টে ২৬টি শতরান ও ৩০টি অর্ধশতরান-সহ ৮০৩২ রান করেছেন। ২৩৫টি টেস্ট উইকেট দখল করেছেন। ১৯৭৩ সালে একটি ওডিআই খেলেন। তাতে শূন্য রানে আউট হন, বল হাতে নেন ১ উইকেট।

১৯৬৮ সালে কাউন্টিতে ছয় বলে ছয় ছক্কা মারা সোবার্সের সঙ্গে বলিউড অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রুর সম্পর্ক ছিল।

বিরাট কোহলির সঙ্গে সোবার্সের সাক্ষাতের মুহূর্তটির পাশাপাশি ভাইরাল হয়েছে আরেকটি দৃশ্য। শুভমান গিলের সঙ্গে পরিচয় করানোর সময় দ্রাবিড় বলেন, ইনি হলেন শুভমান গিল। আমাদের দেশের এক্সাইটিং ইয়ং ব্যাটার। যা শুনে অভিভূত হন সোবার্স। শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিনরাও সোবার্সের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিরাট কোহলি

ভারতীয় দল গুরুত্ব দিচ্ছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের প্রথম সিরিজকে। ক্যারিবিয়ান আক্রমণ সামলানোর জন্য জোরকদমে চলছে প্রস্তুতি। বিরাট কোহলিকে দেখা গিয়েছে নেটে রবিচন্দ্রন অশ্বিনের বলে রিভার্স স্যুইপ মারতে। ঈশান কিষাণের টেস্ট অভিষেক হতে পারে, তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছেন।

শুভমান গিল ওপেন করবেন রোহিত শর্মার সঙ্গে। গিলকে নেট প্র্যাকটিসে মহম্মদ সিরাজ যেভাবে অস্বস্তিতে রাখছেন তা ভারতীয় দলের পক্ষে ইতিবাচক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+