ইংল্যান্ডে অজিঙ্ক রাহানের ব্যাটিং ব্যর্থতা নিয়ে ভাবছেই না ভারতীয় টিম ম্যানেজমেন্ট, শিবিরে কোভিড সতর্কতা

ইংল্যান্ডে অজিঙ্ক রাহনের ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তিত নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংস বাদ দিলে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে একের পর এক ইনিংসে ব্যর্থ হয়ে চলেছেন অজিঙ্ক রাহানে। যার প্রভাব পড়ছে দলের ফলাফলে। ওভাল টেস্টের তৃতীয় ইনিংসে রাহানের ব্যাট থেকে কিছু রান এলে ব্রিটিশদের বিরুদ্ধে যে বিরাট কোহলিরা আরও খানিকটা এগিয়ে থাকত, তা বলার অপেক্ষা রাখে না। রাহানের এমনতর ব্যাটিং দেখে বিরক্ত হয়েছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। অজিঙ্ককে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন গ্রেট ভিভিএস লক্ষ্মণও। তবু সহ অধিনায়কের ব্যাটিং ফর্ম নিয়ে খুব বেশি চিন্তিত নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একই সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রতি সদস্য দুর্দান্তভাবে কোভিড প্রোটোকল মেনে চলছেন বলে জানিয়েছেন দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

রাহানের পাশে দল

রাহানের পাশে দল

ইংল্যান্ডের মাটিতে অজিঙ্ক রাহানের লাগাতার ব্যর্থতা নিয়ে চিন্তিত নয় ভারতীয় টিম ম্যানজেমেন্ট। এ ব্যাপারে খুব বেশি ভাবনায় না জড়িয়ে বরং দল সহ-অধিনায়কের পাশে রয়েছে বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। তাঁর কথায়, দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে ভালো খেলে যাওয়া ক্রিকেটারের জীবনে খারাপ সময় আসেই। সেই সময় ওই ক্রিকেটারকে দূরে না সরিয়ে বরং তাঁর পাশে দাঁড়ানোই দলের কর্তব্য বলে মনে করেন রাঠোর। তাঁর বিশ্বাস, রাহানে খুব শীঘ্রই ফর্মে ফিরে দেশের হয়ে রান করবেন। কয়েক দিন আগেও ব্যাড প্যাচে ভোগা চেতেশ্বর পূজারা নিজের ছন্দ ফিরে পেয়েছেন। একইভাবে অজিঙ্ক রাহানের ফর্মে ফেরার ব্যাপারেও আশাবাদী ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ।

টানা ব্যর্থ রাহানে

টানা ব্যর্থ রাহানে

ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টের প্রথম ইনিংসে ১৪ রানে আউট হয়েছিলেন অজিঙ্ক রাহানে। দ্বিতীয় ইনিংসে একবার ডিআরএস কল জিতেও খাতা খুলতে পারেননি ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত অর্ধশতরানের পর হেডিংলে টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হন জিঙ্কস। সবমিলিয়ে শেষ ১০ টেস্ট ইনিংসে ৩৩ বছরের ক্রিকেটারের ব্যাট থেকে এসেছে মাত্র ২০০ রান। শেষ ১০টি টেস্টে ২০.৩৫-র গড়ে ৩৪৬ রান করেছেন রাহানে। এরপর যে তিনি সমালোচনার শিকার হবেন, সেটা স্বাভাবিক নয় কি!

রাহানেকে বিশ্রাম দেওয়ার পক্ষপাতি লক্ষ্মণ

রাহানেকে বিশ্রাম দেওয়ার পক্ষপাতি লক্ষ্মণ

ইংল্যান্ডের মাটিতে একের পর এক টেস্ট ইনিংসে ব্যর্থ হয়ে চলা অজিঙ্ক রাহানেকে এবার ভারতীয় দল থেকে বিশ্রাম দেওয়া উচিত বলে মনে করেন ভিভিএস লক্ষ্মণ। চলতি সিরিজে চারটি ম্যাচ খেলে মাত্র ১০৯ রান করেছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। তাঁর থেকে বেশি রান রয়েছে শার্দুল ঠাকুরের। সেই জায়গায় দাঁড়িয়ে অজিঙ্ক রাহানে কোথাও একটা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন বলে মনে করেন ভিভিএস লক্ষ্মণ। ভারতীয় ব্যাটসম্যানের শরীরি ভাষায় এর প্রভাব পড়ছে বলে বিশ্বাস করেন ভেরি ভেরি স্পেশাল। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে রাহানের পরিবর্তে হনুমা বিহারীকে খেলানো উচিত বলেও মনে করেন কিংবদন্তি লক্ষ্মণ।

অজিঙ্ক রাহানের কেরিয়ার

অজিঙ্ক রাহানের কেরিয়ার

দেশের হয়ে এখনও পর্যন্ত ৭৭টি টেস্ট ম্যাচ খেলেছে অজিঙ্ক রাহানে। ৪০.২-র গড়ে ৪৭৪২ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টেস্টে ১২টি শতরান করেছেন রাহানে। সর্বোচ্চ স্কোর ১৮৮। অন্যদিকে ভারতের হয়ে ৯০টি ওয়ান ডে ও ২০টি টি২০ ম্যাচ খেলা অজিঙ্ক রাহানে দুই ফর্ম্যাটে যথাক্রমে ২৯৬২ ও ৩৭৫ রান করেছেন। ওয়ান ডে ফর্ম্যাটে তিনটি শতরান রয়েছে রাহানের। ৫০ ওভারের ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর ১১১।

দলে কোভিড আতঙ্কে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর সঙ্গে দলের বাকি সাপোর্ট স্টাফদের আইসোলেশনে পাঠানো হয়েছে। এই দুর্যোগের পরিস্থিতিতে ভারতীয় দলের ক্রিকেটাররা দুর্দান্তভাবে নিজেদের সুরক্ষিত করে রেখেছেন বলে জানিয়েছেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। বিরাট কোহলিরা প্রত্যেকেই মানসিক ও শারীরিক ভাবে সুস্থ বলেও তিনি জানিয়েছেন। রাঠোরের কথায়, চার গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়াই ওভাল টেস্টের চতুর্থ দিনে টিম ইন্ডিয়া ভালো পারফরম্যান্স করেছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+