India vs Bangladesh: আকাশ দীপকে নিয়ে ভাবনা বদল টিম ম্যানেজমেন্টের, শামি দলে ফিরলে সুযোগ পাবেন বঙ্গ বোলার?
ইংল্যান্ড সিরিজের পর এবার বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে খেললেন বাংলার বোলার আকাশ দীপ। রাঁচিতে নিজের অভিষেক টেস্টে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন আকাশ দীপ। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টে আকাশ দীপের উইকেট সংখ্যা ৫। ভারতীয় দলে সুযোগ পেয়েই বল হাতে ভালোই পারফরম্যান্স করেছেন, তবে কানপুরে ব্যাট হাতেও নজর কেড়েছেন আকাশ।
শামি দলে ফিরলে আকাশ দীপের সুযোগ কতটা থাকবে সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই আকাশ দীপকে নিয়ে একটু অন্যরকম পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। কানপুর টেস্টে জয়ের পরই সেই পরিকল্পনা প্রকাশ্যে এনেছেন ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার।

কানপুর টেস্টে জয়ের পর ভারতীয় দলের সহকারী কোচ সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন, বিরাট কোহলি ওকে ব্যাট উপহার দিয়েছিল সেই ব্যাট নিয়ে আকাশ ভালো ব্যাটিং করেছে। আসলে আকাশ দীপ নেটে ব্যাটিং করার সময়ই আমাদের সকলের নজর কেড়েছিল। সেই কারণেই প্রথম টেস্টে বুমরাহের আগেই আকাশকে ব্যাটিং করতে পাঠানোর সিদ্ধান্ত নেন রোহিত শর্মা।'
একইসঙ্গে ভারতীয় দলের সহকারী কোচ আরও বলেছেন, সদ্য সমাপ্ত দলীপ ট্রফিতে রানের মধ্যে ছিল আকাশ দীপ। ব্যাট হাতে ছন্দে আছে। ও দলের নতুন অলরাউন্ডার হয়ে উঠতে পারে। আমরা চাই ও দলের হয়ে নীচের দিকে নেমে অর্ধশতরান করুক।' ফলে জাদেজা অশ্বিনের মতোই আগামী দিনে আকাশ দীপকেও টেস্টে অলরাউন্ডার হিসেবে তুলে ধরতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই বিরাট কোহলি ব্যাট উপহার দেন সতীর্থ আকাশ দীপকে। বাংলা দলের ক্রিকেটারের কাছে যা বিরাট পাওনা। এই প্রসঙ্গে আকাশ দীপ বলেছেন, হঠাৎ করেই বিরাট কোহলি আমার কাছে এসে বলেন তোমাকে ব্যাটটা দিলাম, তুমি ব্যাট চেয়েছিল, তাই তোমাকে ব্যাটটা দিলাম। ব্যাট পাওয়ার পর আমি বিরাট ভাইকে বলি এই ব্যাটটা দিয়ে আমি কভার ড্রাইভ মারব। আমি জিজ্ঞাসা করেছিলাম যে ব্যাট ফেরত দিতে হবে কি না? কোহলি বলেন ফেরত দিতে হবে না।'
একইসঙ্গে শামি ফিরলে আকাশ দীপ কতটা সুযোগ পাবেন সেই নিয়ে কানপুর ম্যাচ জিতে রোহিত শর্মা বলেন, আকাশ দীপ দীর্ঘদিন ধরে ভারতীয় ঘরোয়া ক্রিকেট খেলছে পরিস্থিতি অনুসারে খেলতে পারে। সব থেকে বড় কথা দল ওর থেকে কী চাইছে সেটা সম্পর্কে সচ্ছ ধারণা রাখে। আশা করি আগামী দিনেও ও ভালো খেলবে।












Click it and Unblock the Notifications