সেরা খেলোয়াড়দের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা ভারতীয় টিম ম্যানেজমেন্টের, বিস্তারিত জানতে পড়ুন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে শুরু। এরপরেও যাঁরা ম্যাচে সেরা পারফরম্যান্স দেবেন, তাঁদের প্লেনের বিজনেস ক্লাস সিট উপহার দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে শুরু। এরপরেও যাঁরা ম্যাচে সেরা পারফরম্যান্স দেবেন, তাঁদের প্লেনের বিজনেস ক্লাস সিট উপহার দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমনকী অধিনায়ক ও হেড কোচের পাশাপাশি তাঁদের মতো সুযোগ-সুবিধা দলের সহ-অধিনায়কদেরও দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট।

বিজনেস ক্লাস

বিজনেস ক্লাস

সাধারণত প্লেনে বিজনেস ক্লাস টিকিটের সংখ্যা থাকে বেশ কম। তাই দেশের মধ্যে বা বিদেশে সিরিজ খেলতে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট দলের সব সদস্যের জন্য সেই ক্লাসে ঠাঁই দেওয়া সম্ভব নয়। তাই অনেক ভেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে জানিয়ে দেওয়া হয় যে টেস্ট বা ওয়ান ডে ম্যাচে যে খেলোয়াড়েরা সেরা পারফরম্য়ান্স দেবেন, তাঁরা প্লেনের বিজনেজ ক্লাসে সফর করার সুযোগ পাবেন।

শামি-ইশান্ত পেলেন সম্মান

শামি-ইশান্ত পেলেন সম্মান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাইজাক টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামি ও ইশান্ত শর্মা। দুই ব্যাটসম্যানই প্লেনের বিজনেস ক্লাসে বসে সফর করার সুযোগ পান।

দলের সহ অধিনায়কদের জন্য বিশেষ সুবিধা

দলের সহ অধিনায়কদের জন্য বিশেষ সুবিধা

ইংল্যান্ড বিশ্বকাপে পাঁচটি শতরান করা রোহিত শর্মা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তিন অঙ্কের ঘরে পৌঁছন তিন বার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাঠে এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরে শতরান করেছেন অজিঙ্ক রাহানেও। প্রথম জন টিম ইন্ডিয়ার সীমিত ওভার ও দ্বিতীয় জন টেস্টে দলের সহ অধিনায়ক। এমন ঝকঝকে পারফরম্যান্সের পর দলের সহ অধিনায়কদের হোটেলে সাধারণ ঘরের পরিবর্তে স্যুট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আগে শুধু অধিনায়ক ও কোচ

আগে শুধু অধিনায়ক ও কোচ

আর আগে পর্যন্ত ভারতীয় দলের অধিনায়ক ও প্রধান কোচকে হোটেলে বিলাসবহুল ঘর দেওয়ার প্রথা চালু ছিল। কিন্তু সেই রীতি ভাঙতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+