কাটল চ্যাম্পিয়ন্স ট্রফি জটিলতা, যাচ্ছে ভারত, দল নির্বাচন কবে?

‘কেন খেলব না চ্যাম্পিয়ন্স ট্রফি?’ এই প্রশ্ন তুলে বিসিসিআই-এর কাছে সওয়াল করেছিলেন বিরাট কোহলি। এমনকী, জাতীয় দলের কোচ অনিল কুম্বলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য সরব হয়েছিলেন।

নয়াদিল্লি, ৭ মে :আইসিসি-র নতুন রেভিনিউ মডেল-এর বিরোধিতায় আপাতত ধীরে চলারই সিদ্ধা্ন্ত নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠাচ্ছে বিসিসিআই। রবিবার নয়াদিল্লিতে বোর্ডের বিশেষ সাধারণ সভায় এই নিয়ে সিদ্ধান্ত হয়। সোমবার, নয়াদিল্লিতে ভারতীয় ক্রিকেট দল বেছে নেওয়া হবে।

কাটল চ্যাম্পিয়ন্স ট্রফি জটিলতা, যাচ্ছে ভারত, দল নির্বাচন কবে?

(দিল্লিতে বিসিসিআই-এর সাধারণ সভা, হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজস্বচিত্র।)

'রেভিনিউ মডেল' নিয়ে ভা্রত প্রতিবাদ জানালেও কোনও লাভ হয়নি। আইসিসি-র গ্লোবাল বডি-তেও হার হয় বিসিসিআই-এর। কিন্তু, এরপর থেকেই আইসিসি-র সঙ্গে বোর্ড রণংদেহী মনোভাব নিতে শুরু করেছিল। গত মাসে নির্দিষ্ট সময়েও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা না করে বিসিসিআই বুঝিয়ে দিয়েছিল এই নিয়ে চূড়ান্ত লড়াইয়ের কোমর বাঁধছে তারা। মূলত বোর্ডের অন্দরে থাকা শ্রীনিশিবিরের লোকজনের প্রভাবেই আইসিসি-র সঙ্গে লড়াইয়ের পথে যাওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু, এটা যে আত্মঘাতী পথ তা নিয়ে সরব হয়েছিলেন বহু প্রাক্তন সিনিয়র ক্রিকেটার। এমনকী, বিরাট কোহলিও দিন কয়েক আগে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চেয়ে সওয়াল করেন। জাতীয় দলের কোচ অনিল কুম্বলেও একই দাবিতে সরব হয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট মানে প্রায় ৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হতে পারত ভারত।

/news/sports/cricket/preview-ipl-2017-match-47-punjab-vs-gujarat-on-may-7-017264.html

চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করার প্রস্তুতির বিরোধিতাও শুরু হয়েছিল খোদ বোর্ডের অন্দরে। বহু সদস্যই শ্রীনি শিবিরের এমন সিদ্ধান্তের বিরোধিতা করছিলেন। অবশেষে, রবিবার কার্যত চাপে পড়েই সাধারণ সভায় পিছু হঠে শ্রীনিশিবির। স্কাইপে-র মাধ্যমে লন্ডন থেকে বৈঠকে যোগ দিয়েছিলেন বোর্ডের প্রাক্তন সভাপতি শ্রীনিবাসন। তবে, রেভিনিউ মডেল নিয়ে যে মতানৈক্য আছে তাতে আইসিসি-র সঙ্গে সমঝোতার জন্য বোর্ড সদস্য অমিতাভ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেরকম হলে আগামী দিনে এই নিয়ে আইনি লড়াইয়েও যাওয়া হতে পারে বলে ফের একবার ইঙ্গিত দিয়ে রেখেছে শ্রীনিশিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+