নিউজিল্যান্ড সিরিজের ভারতীয় দল ঘোষিত, দলে এলেন পৃথ্বী, সঞ্জু, চোটের কারণে বাদ ধাওয়ান
নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষিত হল। কাঁধে চোট পেয়ে দল থেকে বাদ পড়লেন ওপেনার শিখর ধাওয়ান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান। তারপরই মাঠ ছেড়ে যেতে বাধ্য হন ধাওয়ান। এবং যার জেরে পরে ব্যাটিংও করতে পারেননি। চোট গুরুতর হওয়ায় তাকে বাদ রেখেই দল করেছেন নির্বাচকেরা।

শিখর ধাওয়ানের জায়গায় টি-টোয়েন্টি সিরিজে দলে এসেছেন সঞ্জু স্যামসন। একদিনের সিরিজে দলে এসেছেন পৃথ্বী শ।
একনজরে টি-টোয়েন্টি সিরিজের দল
বিরাট কোহলি, রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, শিবম দুবে, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, নবদীপ সাইনি
একদিনের সিরিজের দল
বিরাট কোহলি, রোহিত শর্মা, পৃথ্বী শ, মনীশ পান্ডে, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, শিবম দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা. জসপ্রীাত বুমরাহ, মহম্মদ শামি, নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর, কেদার যাদব।












Click it and Unblock the Notifications