Mohammed Shami: প্রত্যাবর্তনের আগেই ধাক্কা, ফের চোট পেলেন শামি, তারকা পেসারকে নিয়ে বাড়ছে আশঙ্কা
জাতীয় দলে প্রত্যাবর্তন ফের পিছিয়ে গেল মহম্মদ শামির? একটার পর একটা সিরিজ চলে যাচ্ছে কিন্তু চোট কাটিয়ে টিম ইন্ডিয়ার জার্সিতে প্রত্যাবর্তন হচ্ছে না শামির। মনে করা হয়েছিল ঘরোয়া ক্রিকেটে নিজের ফিটনেস প্রমাণ করে নিউজিল্যান্ড সিরিজেই জাতীয় দলে ফিরবেন শামি। কিন্তু সেই পরিকল্পনাও ধাক্কা খেল।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, ন্যাশনাল ক্রিকেট সেন্টারে রিহ্যাব চলাকালীন নতুন করে চোট পেয়েছেন শামি। ফলে তাঁর প্রত্যাবর্তন আরও পিছিয়ে যেতে পারে। শামির চোট টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়াল। নতুন করে চোট লাগায় শামির প্রত্যাবর্তন আরও ৮সপ্তাহ পিছিয়ে যেতে পারে। এই পরিস্থিতি ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ এমনকি বর্ডার গাভাসকর ট্রফিতেও শামিকে পাওয়া যাবে কিনা সেই আশঙ্কা তৈরি হয়েছে।

২০২৩ সালের বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি শামি। চোটের ধাক্কায় প্রায় ১ বছরের কাছাকাছি সময় ২২ গজের বাইরে আছেন শামি। এই পরিস্থিতি অনেকটাই ফিট হয়ে উঠেছিলেন বাংলা দলের পেসার। রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনাও ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শামির রঞ্জির ট্রফিতে এখনই খেলার সম্ভাবনা নেই।
ডান পায়ের গোড়ালিতে চোটের কারণে শামিকে বাদ দেওয়া হয়েছিল জাতীয় দল থেকে। চোট সারাবার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন ছিল ।৩৩ বছর বয়সী ফাস্ট বোলারের এই বছরের শুরুতে তার অ্যাকিলিস টেন্ডনে একটি অপারেশন করা হয়েছিল, যার ফলে তিনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং আইসিসি টি২০ বিশ্বকাপে খেলতে পারেননি। চোট পাওয়ার পরর থেকেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সতর্ক তত্ত্বাবধানে ছিলেন শামি।
শামি ফিরলে নিউজিল্যান্ড সফরে একটি ম্যাচে বুমরাহকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা ছিল থিঙ্ক ট্যাঙ্কের। কিন্তু শামি না খেলতে পারলে বুমরাহকে বিশ্রাম দেওয়াও কঠিন হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications