ZIM vs IND: ভারতীয় দলে তিন বদলেই চমক! জিম্বাবোয়ে সফরে সুযোগ আইপিএলের ৮ দলের ক্রিকেটারদের

ZIM vs IND: জিম্বাবোয়ে সফরের জন্য আজ ভারতীয় টি২০ দলে তিনটি পরিবর্তন করা হয়েছে। প্রথম দুটি টি২০ আন্তর্জাতিকের দলে ডাক পেলেন হর্ষিত রানা, জিতেশ শর্মা ও বি সাই সুদর্শন।

সঞ্জু স্যামসন, শিবম দুবে ও যশস্বী জয়সওয়াল বার্বাডোজ থেকে কাল দেশে ফিরবেন। তারপর তাঁরা যাবেন হারারেতে।

ZIM vs IND

টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দল দেশে ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে সংবর্ধনা দেবেন। ভারতের মূল দলে থাকা স্যামসন, দুবে ও যশস্বীকেও সেই কারণে দেশে ফেরানো হচ্ছে। নাহলে তাঁদের বার্বাডোজ থেকেই জিম্বাবোয়ে যাওয়ার কথা ছিল।

রিঙ্কু সিং ও খলিল আহমেদ ছিলেন রিজার্ভ দলে। তাঁরা বার্বাডোজ থেকেই জিম্বাবোয়ে রওনা হয়ে যাবেন। জিম্বাবোয়ে সফরে দলের অধিনায়ক শুভমান গিল যাবেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আজ হেড কোচ ভিভিএস লক্ষ্মণ তরুণ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নিয়ে রওনা হয়ে গিয়েছেন জিম্বাবোয়ের পথে।

বার্বাডোজে হারিকেন আছড়ে পড়ার কারণে পরিকল্পনা বদলানো হয়েছে। ফলে আজ ভারতীয় দলে তিনটি পরিবর্তন আনার কথা ঘোষণা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। নির্বাচকরা যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আরেকটি বড় চমক রয়েছে। তা হলো, ভারতীয় দলে রয়েছেন আইপিএলের ৮টি দলের ক্রিকেটাররা।

কলকাতা নাইট রাইডার্স থেকে রিঙ্কু সিংয়ের সঙ্গে সুযোগ পেলেন হর্ষিত রানা। সানরাইজার্স হায়দরাবাদ থেকে রয়েছেন অভিষেক শর্মা ও ওয়াশিংটন সুন্দর। রাজস্থান রয়্যালস থেকে জিম্বাবোয়ে সফরের দলে রয়েছেন রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, আবেশ খান, সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল। যশস্বী ও সঞ্জু অবশ্য প্রথম দুটি ম্য়াচে নেই।

পাঞ্জাব কিংস থেকে রয়েছেন জিতেশ শর্মা (প্রথম দুটি টি২০ আন্তর্জাতিক)। চেন্নাই সুপার কিংস থেকে রয়েছেন শিবম দুবে (প্রথম দুটি ম্যাচ বাদে), ঋতুরাজ গায়কোয়াড় ও তুষার দেশপাণ্ডে। গুজরাত টাইটান্স থেকে রয়েছেন অধিনায়ক শুভমান গিল ও বি সাই সুদর্শন (প্রথম দুটি ম্যাচে)।

দিল্লি ক্যাপিটালস থেকে সুযোগ মিলেছে খলিল আহমেদ ও মুকেশ কুমারের। লখনউ সুপার জায়ান্টস থেকে রয়েছেন রবি বিষ্ণোই। মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোনও ক্রিকেটার অবশ্য ভারতীয় দলে নেই দীর্ঘ সময় পর। দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন রাজস্থান রয়্যালস থেকেই। জুলাইয়ের ৬, ৭, ১০, ১৩ ও ১৪ তারিখ হারারে স্পোর্টস ক্লাবের মাঠে হবে ভারত-জিম্বাবোয়ে পাঁচটি টি২০ আন্তর্জাতিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+