স্বাধীনতা দিবসে ক্রীড়াপ্রেমী ভারতকে ক্রীড়া সফল দেশে উপনীত করার ডাক সচিনের, বার্তা ক্রীড়াবিদদের
স্বাধীনতা দিবসে সহ-নাগরিকদের ক্রীড়াপ্রেমী থেকে ক্রীড়ামুখী হওয়ার আবেদন সচিনের, বার্তা ক্রীড়াবিদদের
টোকিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটরা যে পারফরম্যান্স করেছেন, তা এখনও পর্যন্ত সর্বকালের সেরা। তারই সূত্র টেনে ৭৫তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে ক্রীড়াপ্রেমী হওয়ার থেকে ক্রীড়ামুখী হওয়ার আবেদন জানিয়েছেন সচিন তেন্ডুলকর। ক্রীড়াপ্রেমী থেকে ক্রীড়া সফল দেশে ভারতের উত্তরণ প্রয়োজন বলেও মনে করেন সচিন। দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে দেশের ক্রীড়াক্ষেত্রের অন্যান্য রথী-মহারথীরা।
|
সচিন তেন্ডুলকর
৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর। যেখানে তিনি নিজের ব্যাটিংয়ের এক মুহুর্তের ছবি পোস্ট করেছেন। লিখেছেন যে টিম ইন্ডিয়ার হয়ে ব্যাটিং করার সময় তাঁর হেলমেটে জাতীয় পতাকা শোভা পেত। কেন তিনি মাঠে নেমেছেন, ওই তেরঙা তাঁকে অনুভব করাতো বলে লিখেছেন মাস্টার ব্লাস্টার। টোকিও অলিম্পিকে ভারতের দুর্দান্ত সাফল্য উচ্ছ্বসিত সচিন এই পরম্পরা এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেছেন। তাঁর কথায়, এতদিন ক্রীড়াপ্রেমী দেশ হিসেবে পরিচিত ছিল ভারত। এবার নিজেদের ক্রীড়া সফল দেশের সদস্য হিসেবে তুলে ধরার জন্য সহ-নাগরিকদের অনুপ্রাণিত করেছেন ক্রিকেটের ঈশ্বর। ক্রীড়া, শিক্ষা সহ সব ক্ষেত্রে দেশের আগামী প্রজন্মের উন্নতি ও সফলতা কামনা করেছেন মাস্টার ব্লাস্টার। তাঁর কথায়, সফল হওয়ার জন্য প্রয়োজন পরিকল্পনা, পরিশ্রম ও অধ্যাবসায়। ভারতবাসীকে তা করে দেখানোর আর্জি জানিয়েছেন কিংবদন্তি।
|
বিসিসিআই
ভারতবাসীকে ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়েছে। দেশবাসীকে ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।
|
ভিভিএস লক্ষ্মণ
৭৫তম স্বাধীনতা দিবসের মহালগ্নে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। বিশেষ দিনে দেশের গরিমার জন্য আত্মবলিদান দেওয়া মানুষদের স্মরণ করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান। ভারতীয় জাতীয় পতাকা যাতে সর্বদা উড্ডীন থাকে, তার আশাই করেছেন ভেরি ভেরি স্পেশাল।
|
বীরেন্দ্র শেহওয়াগ
'সারে জাহান সে আচ্ছা হিন্দুস্থান হামরা' লিখে ৭৫তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ। তুলি হাতে নিজেই আঁকছেন দেশের জাতীয় পতাকা, সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার। সাধুবাদ পেয়েছেন নেটিজেনদের। হরভজন সিং, সুরেশ রায়না, ইরফান পাঠানের মতো প্রাক্তন ক্রিকেটাররাও ভারতবাসীকে ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
|
ভারতীয় ফুটবল দল
৭৫তম স্বাধীনতা দিবসে দেশের সকল নাগরিকর কল্যাণ ও সুস্থতা আশা করেছে ভারতীয় ফুটবল দল। পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
|
হকি ইন্ডিয়া
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতে ৪১ বছরের ক্ষরা কাটিয়েছে ভারতের পুরুষ হকি দল। সেই সাফল্যের আবহে দেশবাসীকে ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে হকি ইন্ডিয়া। অন্যদিকে টোকিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের দুর্দান্ত পারফরম্যান্সের কোলাজ তুলে ধরে দেশবাসীকে ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে টিম ইন্ডিয়া।
|
ভারতীয় বক্সিং ফে়ডারেশন
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতে দেশকে গর্বিত করেছেন অসমের লাভলিনা বরগোহাঁই। তাঁরই ছবি দিয়ে ভারতবাসীকে ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জনিয়েছে দেশের বক্সিং ফে়ডারেশন।
|
ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন
নীরজ চোপড়ার দুর্দান্ত বর্শা নিক্ষেপের সৌজন্যে অলিম্পিকের অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিততে সক্ষম হয়েছে ভারত। তাতে গর্বিত দেশের অ্যাথলেটিক্স ফেডারেশন নাগরিকদের ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে।
|
সানিয়া মির্জা
৭৫তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সানিয়া মির্জা। চার বারের অলিম্পিয়ানের বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
|
ঋষভ পন্থ
ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋষভ পন্থ। এই বিশেষ দিনে দেশের শহিদদের স্মরণ করেছেন তরুণ ক্রিকেটার।












Click it and Unblock the Notifications