দিল্লি টেস্ট নিয়ে গর্বিত রোহিত, ওভালে অস্ট্রেলিয়াকে মোকাবিলার প্রস্তুতি ভারত চালাবে আইপিএলেও

বিশ্বের ১ নম্বর টেস্ট দলকে চার টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে হারাল রোহিত শর্মার ভারত। আমেদাবাদ টেস্ট আজ ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা চতুর্থ টেস্ট সিরিজ জয় ভারতের। ২০১৪-১৫ মরশুমের পর থেকে বর্ডার-গাভাসকর ট্রফির দখল নিতে পারেনি অজিরা। ওভালে জুনের ৭ তারিখ থেকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

ভারতের টানা ১৬টি টেস্ট সিরিজ জয়

ভারতের টানা ১৬টি টেস্ট সিরিজ জয়

ভারত অধিনায়ক রোহিত শর্মা আজ বলেন, দারুণ একটা সিরিজ হলো। প্রথম থেকে সিরিজটি উত্তেজক ছিল। সব ম্যাচেই ক্রিকেটপ্রেমীদের জন্য নানাবিধ আকর্ষণীয় ঘটনা ঘটেছে। আমরা সিরিজ তো বটেই প্রতিপক্ষ কতটা গুরুত্বপূর্ণ, সে ব্যাপারটি বুঝেই পরিকল্পনা করে এগিয়েছি। ৪০ দিন ধরে ভালো ক্রিকেট খেলার জন্যই আজ এখানে আমরা রয়েছি।

পারফরম্যান্সে সন্তুষ্ট ভারত অধিনায়ক

পারফরম্যান্সে সন্তুষ্ট ভারত অধিনায়ক

ভারতের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট রোহিত। তিনি বলেন, আমাদের দিকে যে চ্যালেঞ্জগুলি নিক্ষেপ করা হয়েছিল আমরা তার জবাব দিয়েছি। সিরিজ জিতেছি ২-১ ব্যবধানে। সিরিজের প্রথম দুটি টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে দিল্লি টেস্ট নিয়ে আমি সত্যিই গর্বিত। আমরা ওই টেস্টে অনেকটা পিছনে পড়ে গেবেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। এতে দলের চারিত্রিক দৃঢ়তা ও লড়াই স্পষ্ট বলে দাবি রোহিতের।

পরপর দু-বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে

পরপর দু-বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে

আমেদাবাদ টেস্ট ড্র হওয়ার আগেই ভারত পৌঁছে যায় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। গত সংস্করণে বিরাটের নেতৃত্বে ফাইনাল খেলার পর এবার ভারত নামবে রোহিত শর্মার অধিনায়কত্বে। তবে সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ। তার মধ্যে ২ মাসের আইপিএল। যদিও রোহিত এদিন স্পষ্ট করে দিয়েছেন, আইপিএলেও চলবে ওভাল টেস্টের প্রস্তুতি।

দ্রাবিড় বলছেন চ্যালেঞ্জের কথা

দ্রাবিড় বলছেন চ্যালেঞ্জের কথা

ভারত আজ পঞ্চম দিনে নজর রেখেছিল ক্রাইস্টচার্চ টেস্টের দিকে। শেষ বলে শ্রীলঙ্কার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড। অপরাজিত শতরান করেন উইলিয়ামসন। ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, আমরা আজ লাঞ্চের সময়ই ফাইনালে পৌঁছে গিয়েছি। এর সেলিব্রেশন পরে হবে। ওভালে চ্যালেঞ্জিং ফাইনাল অপেক্ষা করছে। আইপিএল ফাইনালের এক সপ্তাহের মধ্যে ওই ফাইনাল। ফলে অনেক কিছু বিষয় রয়েছে। এ ব্যাপারে চিন্তাভাবনা করেই পরিকল্পনা স্থির হবে।

পরিকল্পনার কথা জানালেন রোহিত

পরিকল্পনার কথা জানালেন রোহিত

ভারত অধিনায়ক রোহিত শর্মা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল প্রসঙ্গে বলেন, এমন নয় যে যাঁরা ফাইনাল খেলবেন তাঁরা আগে ইংল্যান্ডে খেলেননি। দুই-একজন তেমন ক্রিকেটার থাকতে পারেন। বোলারদের ওয়ার্কলোডের দিকে নজর রাখা হবে আইপিএল চলাকালীন। তাঁদের ডিউক বলে প্র্যাকটিস করতে বলা হবে। যে ৬টি দল আগে আইপিএল থেকে ছিটকে যাবে সেই দলে থাকা টেস্ট ক্রিকেটারদের আগে ইংল্যান্ডে পাঠানোর পরিকল্পনা রয়েছে। প্রস্তুতিতে কোনও অসুবিধা হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+