Rohit Sharma: মুম্বই ম্যাচে না খেলে ডান্স ফ্লোর কাঁপালেন রোহিত! কারণটা কী?

রোহিত শর্মার শহর মুম্বইয়ে আজ ভারত প্রথম একদিনের আন্তর্জাতিক খেলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যদিও আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক এই ম্যাচটি খেলছেন না। রবিবার পরবর্তী ম্যাচ বিশাখাপত্তনমে। অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত। আজ ভারত খেলছে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে। এরই মধ্যে হিটম্যানকে পাওয়া গেল অন্য মেজাজে।

মুম্বই ম্যাচে না খেলে ডান্স ফ্লোর কাঁপালেন রোহিত! কারণটা কী?

(ছবি- রিতিকা সাজদেহ-র ইনস্টাগ্রাম স্টোরি)

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে স্ত্রী রিতিকা (Ritika Sajdeh)-কে তুমুল নাচছেন রোহিত শর্মা। বিয়েবাড়ির স্টেজে রোহিতকে এভাবে নাচতে দেখে উপস্থিত অনেকেই গোটা দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করে যে রাখছেন, সেটাও ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে। দেখা যাচ্ছে, গুড নিউজ ছবির লাল ঘাঘরা গানে রোহিত-রিতিকা নাচছেন।

জানা গিয়েছে, আর কারও নয়, খোদ শ্যালকের বিয়েতে জামাইবাবু রোহিত এভাবে নেচেছেন। বৃহস্পতিবার রাতে ছিল রোহিতের শ্যালক অর্থাৎ রিতিকার ভাই কুণালের বিয়ের অনুষ্ঠান। সেখানেই হিটম্যানের ডান্স ফ্লোর কাঁপানো রীতিমতো সুপারহিট। টুইটারে মুফদ্দল ভোরা এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, শ্যালকের বিয়েতে রোহিত নাচছেন। রিতিকার ইনস্টাগ্রাম স্টোরিতেও রোহিতের সঙ্গে তাঁর ছবি পোস্ট করা হয়েছে।

অনেক ক্রিকেটপ্রেমী রোহিতের নাচকে ক্রিকেটীয় পরিভাষায় ব্যাখ্যাও করেছেন। কেউ লিখেছেন, রোহিত তাঁর সেরা মুভগুলি প্রদর্শন করছেন। কেউ আবার লিখেছেন, এখানেও রোহিতের ফুটওয়ার্ক অসাধারণ এবং তাতে মাধুর্য রয়েছে। যদিও লেগ সাইডেই দাপট বেশি। হাত শরীরের কাছাকাছি, সেটিও যথেষ্ট ভালো। তাঁর মাথার দিকে তাকিয়ে দেখুন। সেটিও স্থির। সঙ্গীত ডান্সিয়েও রোহিতের মাস্টারক্লাস দেখা গিয়েছে।

ভারত ও অস্ট্রেলিয়া আজ ম্য়াচ খেলে কাল বিশাখাপত্তনমের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। রোহিত কাল দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে। আমেদাবাদ টেস্টের পরই রোহিত মুম্বইয়ে পৌঁছন। বিগত কয়েকদিন ধরেই শ্যালকের বিয়েকে কেন্দ্র করে রীতি-রেওয়াজ মেনে নানা অনুষ্ঠান হচ্ছে। সেখানে রোহিত ও রিতিকার নানা মুডের ছবিও ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে সবকিছুকেই ছাপিয়ে গেল রোহিতের ভাইরাল নাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+