মালেশিয়া ওপেনে যোগ্যতা অর্জনে ব্যর্থ ভারতের আশা লক্ষ্য সেন

মালেশিয়া ওপেনে যোগ্যতা অর্জনে ব্যর্থ ভারতের আশা লক্ষ্য সেন

২০১৯ সালে ৬টি বিশ্ব মানের প্রতিযোগিতা জেতা ভারতীয় শাটলার লক্ষ্য সেন নতুন বছরে ধাক্কা খেলেন। মালেশিয়া ওপেনের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলেন উত্তরাখণ্ডের শাটলার। মঙ্গলবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডেনমার্কের হানস-ক্রিস্টিয়ান সোলবার্গ ভিট্টিনঘুসের কাছে ২১-১১, ১৮-২১, ১৪-২১ গেমে হেরে যান তিনি।

মালেশিয়া ওপেনে যোগ্যতা অর্জনে ব্যর্থ ভারতের আশা লক্ষ্য সেন

যদিও ম্যাচের শুরুটা দুর্দান্ত করেন আলমোড়ার এই শাটলার। প্রথম গেম বেশ দাপট নিয়েই জেতেন লক্ষ্য। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় গেমে তাঁকে কোর্টে কার্যত দাঁড়াতে দেননি ড্যানিশ প্রতিপক্ষ। যদিও নিজের পারফরম্যান্স নিয়ে খুব একটা হতাশ নন অবাছাই হিসেবে প্রতিযোগিতায় অংশ নেওয়া লক্ষ্য সেন। একাধারে আগামী দিনের জন্য আরও কঠোর অনুশীলন ও পরিশ্রমের আশ্বাসও দিয়েছেন তিনি।

উল্লেখ্য ২০১৯-এ বিডব্লুউএফ ওয়ার্ল্ড ট্যুরের অন্তর্গত ডাচ ওপেন, সারলরলাক্স ওপেন ও বিডব্লুউএফ ইন্টারন্যাশনাল চ্য়ালেঞ্জ ও সিরিজের অন্তর্গত বাংলাদেশ ইন্টারন্য়াশনাল, স্কটিশ ওপেন,বেলজিয়াম ওপেন ও পোলিশ ওপেন জেতেল লক্ষ্য। একই বছরে ৬টি বিশ্বমানের প্রতিযোগিতা জেতা এই তরুণ শাটলারকে ভারতের অন্যতম আশা হিসেবে দেখতে শুরু করে দেশের ক্রীড়া মহল।

লক্ষ্য সেনের পাশাপাশি মালেশিয়া ওপেনের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছেন ভারতীয় শাটলার শুভঙ্কর দে, পূজা দান্ডু, সঞ্জনা সন্তোষ। বছরের শুরুতে ভারতীয় শাটলারদের এই পারফরম্যান্সে খুশি নয় দেশের ক্রীড়া মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+