টসে হেরেও শুরুটা ভাল করল ভারত, আয়ারল্যান্ডের জন্য বড় রানের লক্ষ রাখল ‘বিরাট’ বাহিনী

টসে হেরেও শুরুটা খারাপ হল না ভারতের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন আয়ারল্যান্ড সফরে প্রথম সুযোগ পাওয়া লোকেশ রাহুল।

টসে হেরেও শুরুটা খারাপ হল না ভারতের। সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে টসে হেরে যায় ভারত। কিন্তু টসে জিতলেও সেই সুবিধা নিতে পারল না আয়ারল্যান্ড।

টসে হেরেও শুরুটা ভাল ভারত, আয়ারল্যান্ডের জন্য বড় রানের লক্ষ রাখল ‘বিরাট’ বাহিনী

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন আয়ারল্যান্ড সফরে প্রথম সুযোগ পাওয়া লোকেশ রাহুল। তিনি যে আইপিএলের ফর্ম এখনও ধরে রেখেছেন তা দেখিয়ে দিলেন রাহুল। মাত্র ৩৬ বলে ৭০ রান করেন লোকেশ রাহুল। রাহুলের ইনিংসটি সাজানো ছিল তিনটি চার এবং ছয়টি ছয় দিয়ে।

রাহুল ছাড়াও রান পান সুরেশ রায়না। ৪৫ বলে ৬৯ রান করেন সুরেশ রায়না। পাঁচটি চার এবং তিনটি ছয়ের সৌজন্যে সাজানো ছিল রায়নার ইনিংস।

এই দুই ব্যাটসম্যান ছাড়া কিছুটা রান পান মনীশ পান্ডে এবং হার্দিক পান্ডিয়া। ২০ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন মনীশ এবং কার্যকরী ন'বলে ৩২ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। ৪টি ছয় এবং ১টি চার দিয়ে সাজানো ছিল হার্দিকের ইনিংস।

এই ম্যাচে রান পাননি রোহিত শর্মা। মাত্র দু'বল খেলেই রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন রোহিত। রান পাননি অধিনায়ক বিরাট কোহলিও।

আয়ারল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন কেভিন ও ব্রায়ান। ৪ ওভারে ৪০ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি। একটি শিকার পিটার চেসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+