অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের আগে জুনিয়রদের শুভেচ্ছা সিনিয়রদের
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের আগে জুনিয়রদের শুভেচ্ছা সিনিয়রদের
রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। বিশেষজ্ঞরা ম্যাচে ভারতকে এগিয়ে রাখলেও বাংলাদেশ যে প্রিয়ম গর্গদের বেগ দেবে, তেমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। তবে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা কিন্তু ধরে নেওয়া যায়। তাই ম্যাচ শুরুর আগে ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে শুভেচ্ছা জানাতে ভুললেন না সিনিয়ররা।
টি-টোয়েন্টি, ওয়ান ডে ও টেস্ট খেলতে এই মুহূর্তে নিউজিল্যান্ডে রয়েছে ভারতের সিনিয়র ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজ শেষের পর দুই দলের মধ্যে ওয়ান ডে সিরিজ চলছে। তিন ম্যাচের এই সিরিজ শেষ হওয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্টও খেলবেন বিরাট কোহলিরা। চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা সহ সেই দলের গুরুত্বপূর্ণ সদস্যরা ইতিমধ্যেই কিউয়ি ভূমে পৌঁছে গিয়েছেন। সেখান থেকেই তাঁরা প্রিয়ম গর্গ, যশস্বী জয়সওয়ালদের বিগ ফাইনালের শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল খেলার আগে ভারতীয় দলকে চাঙা করতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। সেই ভিডিও-তেই দেশের জুনিয়র ক্রিকেটারদের মনোবল বাড়ানোর সবরকম চেষ্টা চালিয়েছেন টিম ইন্ডিয়ার টেস্ট দলের অন্যতম ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে ও উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। প্রিয়ম গর্গদের শুভেচ্ছা জানিয়েছেন অল-রাউন্ডার বিজয় শঙ্করও।
Wishes galore all the way from New Zealand for the U19 team ahead of the #U19CWC final. 🇮🇳🔥💪 #TeamIndia @cheteshwar1 @vijayshankar260 @Wriddhipops @ajinkyarahane88 pic.twitter.com/oCucTeOBzE
— BCCI (@BCCI) February 7, 2020
Click it and Unblock the Notifications