Indian Cricket Team: বিশ্বকাপ অভিযান শেষেই আগামীর পরিকল্পনা, কোন তরুণ ক্রিকেটারদের উপর আস্থা নির্বাচকদের?

Indian Cricket Team: বিশ্বকাপেও কাটল না ভারতের আইসিসি ট্রফির ১০ বছরের খরা। সামনের বছর টি ২০ বিশ্বকাপ। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টি ২০ সিরিজ।

এই সিরিজে বিশ্বকাপ খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হবে। হার্দিক পাণ্ডিয়াও চোটের কারণে আসন্ন সিরিজে খেলতে পারবেন না। তবে এই সিরিজ থেকেই আগামী কয়েক বছরের জন্য দলকে গুছিয়ে নেওয়ার কাজ চলবে পরিকল্পনামাফিক।

Indian Cricket Team: বিশ্বকাপ অভিযান শেষেই আগামীর পরিকল্পনা

বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামিরা ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি একদিনের আন্তর্জাতিক খেলুন, সেটাই চাইছেন নির্বাচকরা। তবে টি ২০ ফরম্যাটে তাঁরা খেলবেন কিনা সেটাই দেখার। ভারতীয় নির্বাচকরা যেভাবে দল গড়়ে চলেছেন তাতে টি ২০ বিশ্বকাপে তরুণ ক্রিকেটারদের উপর আস্থা রাখা হচ্ছে।

যদিও অভিজ্ঞ ক্রিকেটারদের অভিজ্ঞতাও যে ফ্যাক্টর হয়, তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অভিজ্ঞ ও তারুণ্যের দারুণ মেলবন্ধন ঘটিয়ে। ভবিষ্যতে ভারতীয় ব্যাটিং লাইন আপকে ভরসা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড় ও যশস্বী জয়সওয়াল। তিলক বর্মাও রয়েছেন। তবে ওডিআই ফরম্যাটে ভরসা দিতে ব্যর্থ সূর্যকুমার যাদব।

এই ক্রিকেটাররা টি ২০ বিশ্বকাপের দলেও থাকবেন। ফিট হয়ে ঋষভ পন্থও আগামী বছর মাঠে নামতে পারবেন বলে মনে করা হচ্ছে। তবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের স্থান ভরাটের কাজটা মোটেই সহজ হবে না। আধুনিক ক্রিকেটে প্রবল চাপের মধ্যে মানসিক ও শারীরিকভাবে ম্যাচ-ফিট রেখে নিজেদের সেরাটা উজাড় করার চ্যালেঞ্জ যেমন থাকবে তেমনই চর্চা সম্ভাব্য অধিনায়ক হিসেবে।

নির্বাচকরা টি ২০ দলের জন্য হার্দিক পাণ্ডিয়ার দিকে পাল্লা ঝুঁকিয়ে রেখেছেন। তবে রোহিতের অনুপস্থিতিতে শ্রেয়স আইয়ার একদিনের আন্তর্জাতিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যোগ্যতম বলে মন্তব্য করেছেন প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা। শ্রেয়স এবারের বিশ্বকাপেও ভারতের ব্যাটিং লাইন আপে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

আগামী বছর টি ২০ বিশ্বকাপ, ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৬ সালে টি ২০ বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে, পরের ৫০ ওভারের বিশ্বকাপ ২০২৭ সালে। ভারতীয় ক্রিকেট মহল মনে করছে, এই ইভেন্টগুলির জন্য অনেক আগে থেকেই পরিকল্পনা করা দরকার। যাতে পালাবদলের পথ মসৃণ হয়।

যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড়কে বিশেষ করে পর্যাপ্ত সময় দেওয়ার কথাও উঠে আসছে। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার বয়স যথাক্রমে ৩৭ ও ৩৪। ফলে ভালো মানের স্পিনার খুঁজে নিতে হবে। কুলদীপ যাদব ভরসা দিচ্ছেন। কিন্তু তাঁর পার্টনার হওয়ার দৌড়ে নাম রয়েছে অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই ও সৌরভ কুমারের। যদিও ভারতে যা প্রতিভা রয়েছে তাতে প্রজন্মের পালাবদলের বিষয় নিয়ে খুব চিন্তার অবকাশ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+